Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু

অনলাইন ডেস্ক পঠিত: 110 বার

প্রকাশিত: September 4, 2026 | 12:38 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা আরও দ্রুত, সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে ‘কল সেন্টার’ চালু করেছে। গত ১ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে এই সেবা চালু হয়েছে।
কনস্যুলেট সূত্র জানিয়েছে, কনস্যুলেটের অধিক্ষেত্রাধীন নিউইয়র্কসহ ৯টি অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা কল সেন্টারের মাধ্যমে বিভিন্ন কনস্যুলার সেবা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য, পরামর্শ ও দিকনির্দেশনা পাবেন। বিদেশে বাংলাদেশ মিশনগুলোর কনস্যুলার সেবা সহজীকরণ এবং তথ্য আদান-প্রদানে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের উদ্যোগের অংশ হিসেবে এই কল সেন্টার চালু করা হয়েছে।
কল সেন্টার পরিচালনায় মেধাবী, উদ্যমী ও প্রযুক্তি-সচেতন একদল তরুণকে সম্পৃক্ত করা হয়েছে। তাঁরা কনস্যুলার সেবা নিয়ে প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা দেবেন।
কল সেন্টারের নম্বর: ৮৪৪-৮৬১-১৯৭১ ও ২১২-৫৯৯-৬৭৬৭।
সূত্র জানিয়েছে, সেবাপ্রত্যাশীদের দ্রুত সাড়া নিশ্চিত করতে শনিবার ও রবিবারসহ সপ্তাহের সাত দিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত কল সেন্টার চালু থাকবে। কোনো কারণে তাৎক্ষণিকভাবে ফোনে সংযোগ পাওয়া না গেলে সেবাপ্রত্যাশীরা ভয়েসমেইল রেখে যেতে পারবেন। সংশ্লিষ্ট এজেন্ট পরে সেই বার্তা পর্যালোচনা করে প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা দিতে সরাসরি যোগাযোগ করবেন এবং প্রয়োজনীয় সেবা প্রদানের উদ্যোগ নেবেন।
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আশা করছে, নতুন এই কল সেন্টার কনস্যুলেট ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যোগাযোগ আরও সুসংগঠিত, কার্যকর ও সময়োপযোগী করবে। উদ্যোগটির সফল বাস্তবায়ন ও কার্যক্রম আরও ফলপ্রসূ করতে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতাও কামনা করেছে নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ