যুক্তরাষ্ট্র জাসাসের নতুন কমিটি ঘোষনা : শাহীন সভাপতি ও উজ্জল সাধারণ সম্পাদক
নিউইয়র্ক : ১৫ জুন শুক্তবার কেন্দ্রীয় বাংলাদেশ জাতিয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর সভাপতি এম.এ. মালেক ও সাধারণ সম্পাদক মনির খাঁন বাংলাদেশ থেকে টেলি কনফারেন্সের মাধ্যমে গোলাম ফারুক শাহীন সভাপতি ও সৈয়দ বাহালুল উজ্জল সাধারণ সম্পাদক, আনোয়ার মোহাম্মদ তুহিন সিনিয়র সহ সভাপতি,রিয়াজ চৌধুরী সহ সভাপতি, মোঃ আমিনুর রহমান খোকন যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সংগীত শিল্পী নুরে আলম রুমীকে সাংগঠনিক সম্পাদক কওে জাসাস যুক্তরাষ্ট্র শাখার নতুন কমিটি ঘোষনা করেন। জ্যাকসন হাইটস্থ খাবার বাড়ি রেস্টুরেন্টে টেলি কনফারেন্সের সঞ্চালক ছিলেন জাসাসের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক গোলাম ফারুক শাহীন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাসাসের অন্যতম উপদেষ্টা বিশিষ্ট সংগীত শিল্পী বেবী নাজনীন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ও গ্রেটার ওয়াশিংটন বিএনপির সভাপতি শরাফত হোসেন বাবু ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল মাহমদ।
উল্লেখ্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ ৬ সদস্যের কমিটি অনুমোদন করেছেন। ৭১ সদস্য বিশিষ্ট কমিটি পরবর্তীতে ৬ সদস্যের নতুন কমিটির সুপারিশক্রমে কেন্দ্র অনুমোধন দিবেন। কেন্দ্রীয় জাসাসের সভাপতি এম.এ. মালেক, সাধারণ সম্পাদক মনির খাঁন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে যুক্তরাষ্ট্র জাসাসকে আরো গতিশীল করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করার জন্য নতুন কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। নেতৃবৃন্দ আরো বলেন, আমেরিকায় বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রচার ও প্রসাওে জাসাস গুরুত্তপূর্ন ভ’মিকা পালন করবে।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল









