Monday, 8 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে বসবাসের সুবিধা পাবেন আট লক্ষাধিক অবৈধ

অনলাইন ডেস্ক পঠিত: 40 বার

প্রকাশিত: June 16, 2012 | 9:35 PM

নিউজ ওয়ার্ল্ড, নিউ ইয়র্ক : যুক্তরাষ্ট্রে অবস্থানরত লক্ষ লক্ষ তরুণ-তরুণী যারা এখানেই লেখাপড়া করে বড় হয়েছেন তাদের ডিপোর্ট না করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত শুক্রবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে তিনি নিজেই এই ঘোষণা দেন। বলেন, তরুণ-তরুণীদের মধ্যে যারা এখানে বেড়ে উঠেছেন তাদের জন্য নতুন নীতিমালা সময়ের দাবি। এতে যুক্তরাষ্ট্র ও ভুক্তভোগী ইমিগ্র্যান্টরা লাভবান হবেন। নতুন নীতিতে এমন সব অবৈধরা সুবিধা পাবেন যারা ১৬ বছর বয়সের আগে যুক্তরাষ্ট্রে এসেছেন এবং বর্তমানে তারা ত্রিশোর্ধ্ব নন। এছাড়া আবেদনকারীদের একনাগাড়ে যুক্তরাষ্ট্রে ৫ বছর অবস্থান এবং কোন ধরনের ক্রিমিনাল রেকর্ড থাকতে পারবে না। এর সঙ্গে হাইস্কুল ডিপ্লোমা অথবা মিলিটারি সার্ভিসের রেকর্ড থাকতে হবে। অবশ্য প্রেসিডেন্ট ওবামা বলেছেন, এটা কোন ধরনের অ্যামনেস্টি বা স্থায়ী সুবিধা নয়। বিষয়টি একান্তই সাময়িক। তবে তিনি এর মেয়াদ উল্লেখ করেননি।
যুক্তরাষ্ট্র হোমল্যাল্ড সিকিউরিটি বিভাগের মতে এতে প্রায় ৮ লক্ষাধিক অবৈধ বৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের সাময়িক সুবিধা পাবেন। তারা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন। এর মধ্যে প্রতিটি আবেদন যাচাই-বাছাই করেই সিদ্ধান্ত নেয়া হবে। যে কেউ আবেদন করলেই এর সুবিধা পাবেন না। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আগামী নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ল্যাটিনো ভোটারদের আকৃষ্ট করতেই ওবামা এই সিদ্ধান্ত নিয়েছেন। যদিও রিপাবলিকানরা এর তীব্র সমালোচনা করে এটাকে প্রেসিডেন্ট কর্তৃক আইন অমান্যকারীদের পুরস্কৃত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন। এদিকে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিভিন্ন ইমিগ্র্যান্ট কমিউনিটি প্রেসিডেন্ট ওবামা’র এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করে সব অবৈধকে বৈধ করার স্থায়ী সিদ্ধান্তের ওপর জোর দিয়েছে। প্রেসিডেন্টের এই নির্বাহী অধ্যাদেশের ফলে হাজার বাংলাদেশী তরুণ-তরুণীও সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে। তবে এর সঠিক সংখ্যা কারও কাছে নেই।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV