Wednesday, 9 September 2026 |
শিরোনাম
বি১/বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস: জন্ম পর্যটন, চাকরি ও একাডেমিক পড়াশোনায় ভিসা ব্যবহারে নিষেধাজ্ঞা; সাংবাদিকদের জন্যও বিশেষ নির্দেশনা ‘This Is Not 1945’: UN General Assembly Opens 81st Session With Call to Restore Global Trust ‘এটি ১৯৪৫ নয়’: বৈশ্বিক আস্থা পুনর্গঠনের অঙ্গীকারে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু ২৫ বছর পরও ৯/১১-এর ক্ষত অমোচনীয়; নিউইয়র্ক থেকে ওয়াশিংটন, শুক্রবার আমেরিকার স্মরণ নিউইয়র্ক সিটি এন্ড স্টেটের লেবার মুভমেন্ট ১০০’র তালিকায় ম্যাফ মিসবাহ বঙ্গবীর ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে নিউইয়র্কে ছড়া-কবিতা পাঠ ও আলোচনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশের খলিলুর রহমান উত্তর আমেরিকার ৪১তম ফোবানা চার ভাগে অনুষ্ঠিত: আগামী বছর ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক ও হিউস্টনে পৃথক সম্মেলন নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন: সেলিম–আলী ও কুনু–ফিরোজ পরিষদ এবং স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমা নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা: তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি এন্ড স্টেটের লেবার মুভমেন্ট ১০০’র তালিকায় ম্যাফ মিসবাহ

অনলাইন ডেস্ক পঠিত: 46 বার

প্রকাশিত: September 8, 2026 | 2:44 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক স্টেটের ২০২৬ সালের সবচেয়ে প্রভাবশালী ১০০ শ্রমিক নেতার তালিকা ‘দ্য ২০২৬ লেবার পাওয়ার ১০০’-এ আবারও স্থান পেয়েছেন বাংলাদেশি-আমেরিকান শ্রমিক নেতা মাফ মিসবাহ উদ্দিন। নিউইয়র্ক সিটি অ্যান্ড স্টেটের উদ্যোগে প্রকাশিত এ তালিকায় শ্রমিক আন্দোলন, সংগঠন ও জনসেবায় প্রভাবশালী নেতাদের পরিচিতি তুলে ধরা হয়েছে।

তালিকায় মাফ মিসবাহ উদ্দিনকে নিউইয়র্কের দক্ষিণ এশীয় কমিউনিটির লেবার মুভমেন্টের একজন ‘ট্রেইলব্লেজার’ হিসেবে উল্লেখ করা হয়েছে। দক্ষিণ এশীয় বংশোদ্ভূত শ্রমিকদের সংগঠিত করা এবং শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকারও প্রশংসা করা হয়েছে।

মাফ মিসবাহ উদ্দিন নিউইয়র্ক সিটির লোকাল ১৪০৭-এর প্রথম বাংলাদেশি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে তিনি সংগঠনটির প্যারেন্ট ইউনিয়ন ডিসি-৩৭-এর ট্রেজারার হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

নিউইয়র্ক সিটি অ্যান্ড স্টেটের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২২ সালে মাফ মিসবাহ উদ্দিনকে নিউইয়র্ক সিটির রিডিস্ট্রিক্টিং কমিশনে নিয়োগ দেওয়া হয়। কমিশনে তাঁর ভূমিকার মধ্য দিয়ে ব্রুকলিনে প্রথমবারের মতো একটি এশিয়ান-মেজরিটি ডিস্ট্রিক্ট সৃষ্টির প্রক্রিয়ায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এরপর ২০২৪ সালে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হকুল তাঁকে এশিয়ান আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার কমিশনে নিয়োগ দেন। এর মাধ্যমে শ্রমিক সংগঠনের নেতৃত্বের পাশাপাশি নিউইয়র্কের এশিয়ান আমেরিকান ও প্যাসিফিক আইল্যান্ডার সম্প্রদায়ের প্রতিনিধিত্বের ক্ষেত্রেও তাঁর সম্পৃক্ততা আরও বিস্তৃত হয়।

উল্লেখ্য, মাফ মিসবাহ উদ্দিন অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (অ্যাসাল)-এর প্রতিষ্ঠাতা। সংগঠনটির মাধ্যমে দক্ষিণ এশীয় বংশোদ্ভূত শ্রমিক ও কমিউনিটির অধিকার, নেতৃত্ব বিকাশ এবং শ্রমিক আন্দোলনে অংশগ্রহণ বাড়াতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। বর্তমানে তিনি সংগঠনটির প্রেসিডেন্ট এমেরিটাস হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিউইয়র্কের শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি নগর প্রশাসন ও এশিয়ান আমেরিকান কমিউনিটির প্রতিনিধিত্বে তাঁর ধারাবাহিক ভূমিকার স্বীকৃতি হিসেবেই ২০২৬ সালের ‘লেবার পাওয়ার ১০০’ তালিকায় তাঁর অন্তর্ভুক্তি বিশেষ তাৎপর্য বহন করছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ