আটলান্টিক সিটিতে কমিউনিটি সংগঠনগুলোর মাঝে মেয়রের অনুদান বিতরণ
Screenshot
সুব্রত চৌধুরী- আটলান্টিক সিটিতে ষোল সেপ্টেম্বর, বুধবার সকালে বিভিন্ন অলাভজনক ও কমিউনিটি সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করেছেন মেয়র মার্টি স্মল সিনিয়র।
মেয়রের “দ্য ফিউচার ইস আওয়ারস উদ্বোধনী গালা” অনুষ্ঠান থেকে সংগৃহীত অর্থ এসব সংগঠনের মাঝে বিতরণ করা হয়।
সিটির হার্ড রক হোটেল অ্যান্ড ক্যাসিনোতে আয়োজিত অনুষ্ঠানে মেয়র মার্টি স্মল সিনিয়র গালা থেকে সংগৃহীত মোট অর্থের পরিমাণ ঘোষণা করেন। পরে বিএএসজে ও বিএএসিসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে মেয়র তাঁর ভাষণে কমিউনিটির পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল তাঁর বক্তব্যে অনুদানের অর্থ প্রদান করায় মেয়রকে আন্তরিক ধন্যবাদ জানান ।
এই অনুদান সংগঠনগুলোকে তাদের বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা এবং কমিউনিটির জন্য নতুন উদ্যোগ বাস্তবায়নে সহায়তা করবে।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, কমিউনিটি সংগঠনের প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
- নিউইয়র্কে শিক্ষার্থীদের প্রযুক্তি ব্যবহারে নতুন বিধিনিষেধ, স্কুলের কম্পিউটার-আইপ্যাডেও ইউটিউব বন্ধ
- যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় ২৭ বাংলাদেশি গ্র্যাজুয়েটকে বিএসিএফের সম্মাননা
- আটলান্টিক সিটিতে কমিউনিটি সংগঠনগুলোর মাঝে মেয়রের অনুদান বিতরণ
- আন্তর্জাতিক শিক্ষার্থীদের চার বছরের ভিসা-সীমা আটকে দিলেন মার্কিন বিচারক
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ৯/১১-এর ভিকটিমদের স্মরণে দোয়া ও স্মরণসভা
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ‘শপিং উইথ সাবরিনা’ ফ্যাশন হাউসের গ্র্যান্ড ওপেনিং
- BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES FUNDING FOR THE FIRST-EVER: BRONX SCHOOL OF HIP HOP ON THE FIRST DAY OF SCHOOL
- নিউইয়র্কের ওজন পার্কে আনজুমানে আল ইসলাহ ইউএসএ’র ঈদে মীলাদুন্নবী মাহফিল ও মুবারক র্যালি