Saturday, 26 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কের ব্রুকলীনে কুনু-ফিরোজ প্যানেলের নির্বাচনী সভা: ‘মিথ্যা প্রতিশ্রুতি নয়, জবাবদিহিমূলক সোসাইটি গড়তে চাই’ নিউইয়র্কে জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার বাংলাদেশের প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমান যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা! নিউইয়র্কে অধ্যক্ষ সুশান্ত রঞ্জন দেব এর পরলোক গমন New York Attorney General James Calls on Congress to Protect Americans from Unchecked AI Development FORMER POSTAL WORKER CHARGED WITH CASHING STOLEN U.S. TREASURY CHECKS নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আড্ডা রেস্টুরেন্টের দ্বিতীয় শাখা নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন অনুষ্ঠিত: নতুন কমিটি ঘোষণা, মাওলানা ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার মর্যাদা দেওয়ার দাবি নিউইয়র্ক সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর ছেলের রহস্যজনক মৃত্যু; নিউইয়র্কে জাতিসংঘের সামনে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন
সব ক্যাটাগরি

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আড্ডা রেস্টুরেন্টের দ্বিতীয় শাখা

অনলাইন ডেস্ক পঠিত: 127 বার

প্রকাশিত: September 26, 2026 | 12:34 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে আড্ডা রেস্টুরেন্টের দ্বিতীয় শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে নতুন এ শাখার কার্যক্রম শুরু হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুস সাদেক।

উদ্বোধনী অনুষ্ঠানে আড্ডা রেস্টুরেন্টের পরিচালক আমিনুল ইসলাম মিঠুসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় অতিথিরা নতুন শাখার সাফল্য কামনা করেন এবং নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে মানসম্মত খাবার ও উন্নত সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আড্ডা রেস্টুরেন্টের পরিচালক আমিনুল ইসলাম মিঠু বলেন, শুরু থেকেই মানসম্মত খাবার পরিবেশন ও গ্রাহকদের সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে আসছেন তারা। জ্যাকসন হাইটসের নতুন শাখায় খাবারের পাশাপাশি গ্রাহকদের স্বাচ্ছন্দ্য ও পারিবারিক পরিবেশের বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, পরিবারের সদস্য ও স্বজনদের নিয়ে যাতে গ্রাহকেরা স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে পারেন, সে লক্ষ্যেই নতুন শাখায় সুন্দর ও মনোরম পরিবেশ তৈরি করা হয়েছে। গ্রাহকদের ভালোবাসা ও আস্থাকে সঙ্গে নিয়ে ভবিষ্যতেও সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

উদ্যোক্তারা জানান, নিউইয়র্কের ব্রঙ্কসে প্রথম শাখার মাধ্যমে আড্ডা রেস্টুরেন্টের যাত্রা শুরু হয়। ব্রঙ্কস শাখায় গ্রাহকদের সাড়া ও জনপ্রিয়তার পর ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে এবার বাংলাদেশি কমিউনিটির অন্যতম প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসে দ্বিতীয় শাখা চালু করা হয়েছে।

নতুন শাখায় সপ্তাহের সাত দিনই গ্রাহকদের জন্য সেবা চালু থাকবে। প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রেস্টুরেন্টটি খোলা থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আমিনুল ইসলাম মিঠু উপস্থিত অতিথি, শুভানুধ্যায়ী ও কমিউনিটির সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। গ্রাহকদের আস্থা ও সহযোগিতাকে পুঁজি করে আড্ডা রেস্টুরেন্টের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ