Tuesday, 29 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জবস এনওয়াইসি সেন্টার চালু : সরকারি চাকরির আবেদন, সিভিল সার্ভিস পরীক্ষা ও নিয়োগে এক ছাদের নিচে সহায়তা বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণে বিশ্ব এখনো অনেক দূরে: জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কের জ্যামাইকায় বাংলাদেশ সোসাইটি ইনক’র বাংলা স্কুল উদ্বোধন। নিউইয়র্কের ব্রুকলীনে কুনু-ফিরোজ প্যানেলের নির্বাচনী সভা: ‘মিথ্যা প্রতিশ্রুতি নয়, জবাবদিহিমূলক সোসাইটি গড়তে চাই’ নিউইয়র্কে জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার বাংলাদেশের প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমান যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা! নিউইয়র্কে অধ্যক্ষ সুশান্ত রঞ্জন দেব এর পরলোক গমন New York Attorney General James Calls on Congress to Protect Americans from Unchecked AI Development FORMER POSTAL WORKER CHARGED WITH CASHING STOLEN U.S. TREASURY CHECKS নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আড্ডা রেস্টুরেন্টের দ্বিতীয় শাখা
সব ক্যাটাগরি

বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণে বিশ্ব এখনো অনেক দূরে: জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী প্রতিনিধি আইরিন খান

অনলাইন ডেস্ক পঠিত: 189 বার

প্রকাশিত: September 29, 2026 | 1:11 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বর্ণবৈষম্য অবসানে ২৫ বছর আগে বিশ্ব যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবায়ন থেকে এখনো অনেক দূরে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন খান।

সোমবার (২৮ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ডারবান ঘোষণা ও কর্মপরিকল্পনার (DDPA) ২৫তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত উচ্চপর্যায়ের অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রদূত আইরিন খান বলেন, ২৫ বছর আগে ডারবান ঘোষণা ও কর্মপরিকল্পনার মাধ্যমে জাতি, বর্ণ, বংশপরিচয় এবং জাতীয় বা জাতিগত পরিচয়ের ভিত্তিতে বৈষম্য বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় সুস্পষ্ট অঙ্গীকার করেছিল। কিন্তু সেই অঙ্গীকারের পূর্ণ বাস্তবায়ন এখনো সম্ভব হয়নি। এ প্রেক্ষাপটে তিনি ডারবান ঘোষণা ও কর্মপরিকল্পনার পূর্ণাঙ্গ ও কার্যকর বাস্তবায়নে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, বর্ণবৈষম্যের বর্তমান ও ঐতিহাসিক রূপ মোকাবিলায় শুধু নীতিগত ঘোষণা যথেষ্ট নয়; কার্যকর পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। দাসপ্রথা, ঔপনিবেশিকতা এবং অন্যান্য ঐতিহাসিক অবিচার থেকে সৃষ্ট কাঠামোগত বৈষম্য দূর করতে ন্যায়বিচার, শিক্ষা, উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বলেন, বৈষম্য ও অধিকারবঞ্চনার সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সুরক্ষায় বিশেষ গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে অভিবাসী, শরণার্থী, জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষ, সংখ্যালঘু, নারী, শিশু এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বক্তব্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত বিকাশের বিষয়টিও তুলে ধরেন রাষ্ট্রদূত খান। তিনি বলেন, নতুন প্রযুক্তিকে ঘৃণা, বিদ্বেষ ও সহিংসতায় উসকানি দেওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার না করে টেকসই উন্নয়ন ও মানবকল্যাণে কাজে লাগাতে হবে। একই সঙ্গে এআইয়ের বিকাশ ও ব্যবহারের ক্ষেত্রে মানবাধিকার, সমতা এবং বৈষম্যহীনতার নীতি নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।

রাষ্ট্রদূত আইরিন খান বলেন, “বাংলাদেশ এমন একটি বিশ্ব গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে অনলাইন ও অফলাইন—উভয় ক্ষেত্রেই সব মানুষের বৈচিত্র্য ও মর্যাদা সমুন্নত থাকবে।”

তিনি বলেন, বর্ণবৈষম্য ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই কেবল একটি নির্দিষ্ট অঞ্চল বা জনগোষ্ঠীর বিষয় নয়; এটি মানবাধিকার, ন্যায়বিচার ও সমতার বৈশ্বিক এজেন্ডার অংশ। ডারবান ঘোষণা ও কর্মপরিকল্পনার লক্ষ্য বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত ও কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ