Tuesday, 29 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জবস এনওয়াইসি সেন্টার চালু : সরকারি চাকরির আবেদন, সিভিল সার্ভিস পরীক্ষা ও নিয়োগে এক ছাদের নিচে সহায়তা বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণে বিশ্ব এখনো অনেক দূরে: জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কের জ্যামাইকায় বাংলাদেশ সোসাইটি ইনক’র বাংলা স্কুল উদ্বোধন। নিউইয়র্কের ব্রুকলীনে কুনু-ফিরোজ প্যানেলের নির্বাচনী সভা: ‘মিথ্যা প্রতিশ্রুতি নয়, জবাবদিহিমূলক সোসাইটি গড়তে চাই’ নিউইয়র্কে জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার বাংলাদেশের প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমান যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা! নিউইয়র্কে অধ্যক্ষ সুশান্ত রঞ্জন দেব এর পরলোক গমন New York Attorney General James Calls on Congress to Protect Americans from Unchecked AI Development FORMER POSTAL WORKER CHARGED WITH CASHING STOLEN U.S. TREASURY CHECKS নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আড্ডা রেস্টুরেন্টের দ্বিতীয় শাখা
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জবস এনওয়াইসি সেন্টার চালু : সরকারি চাকরির আবেদন, সিভিল সার্ভিস পরীক্ষা ও নিয়োগে এক ছাদের নিচে সহায়তা

অনলাইন ডেস্ক পঠিত: 39 বার

প্রকাশিত: September 29, 2026 | 1:20 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটিতে সরকারি চাকরিপ্রার্থীদের জন্য চালু হয়েছে নতুন ‘জবস এনওয়াইসি সেন্টার’। সরকারি চাকরির সুযোগ খোঁজা, আবেদনপত্র প্রস্তুত, সিভিল সার্ভিস পরীক্ষার প্রক্রিয়া বোঝা এবং নিয়োগকারী সংস্থার সঙ্গে যোগাযোগ—চাকরিপ্রার্থীদের এসব কাজে সরাসরি সহায়তা দেবে নতুন এই কেন্দ্র।

ম্যানহাটনের ২ লাফায়েত স্ট্রিটে চালু হওয়া কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন হয় ২৮ সেপ্টেম্বর। উদ্বোধন করেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র জুলি সু, স্মল বিজনেস সার্ভিসেসের কমিশনার কেনি মিনায়া এবং সিটিওয়াইড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস বিভাগের কমিশনার ইউমে কিতাসেই।

স্মল বিজনেস সার্ভিসেস (SBS) ও সিটিওয়াইড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস (DCAS)-এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত কেন্দ্রটিতে চাকরিপ্রার্থীরা সরাসরি গিয়ে পরামর্শ নিতে পারবেন। পাশাপাশি এখানে চাকরির মেলা, কর্মসংস্থানবিষয়ক অনুষ্ঠান, ক্যারিয়ার কর্মশালা, সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি ও নিয়োগ কার্যক্রম আয়োজন করা হবে। ৫ অক্টোবর থেকে নিয়মিত ওয়াক-ইন সেবা শুরু হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র মামদানি বলেন, নিউইয়র্কবাসীর ভালো চাকরির সুযোগ পাওয়ার অধিকার রয়েছে এবং নিজের শহরের সেবা করার সুযোগও তার অংশ। সরকারি চাকরিতে প্রবেশের পথ এমন জটিল হওয়া উচিত নয় যে সেই পথ খুঁজে পাওয়াই কঠিন হয়ে পড়ে। নতুন কেন্দ্রটি চাকরিপ্রার্থীদের উপযুক্ত সুযোগ খুঁজে পাওয়া এবং সরকারি চাকরির জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও প্রক্রিয়া বুঝতে সহায়তা করবে বলে জানান তিনি।

ডেপুটি মেয়র জুলি সু বলেন, অনেক নিউইয়র্কবাসী সরকারি চাকরির প্রক্রিয়াকে জটিল মনে করেন এবং কোথায় সহায়তা পাওয়া যায়, তা জানেন না। নতুন কেন্দ্রটি সেই বাধা কমিয়ে সরকারি চাকরির সুযোগকে আরও সহজলভ্য করতে সহায়তা করবে।

কমিশনার কেনি মিনায়ার মতে, সরকারি চাকরি নিউইয়র্কবাসীর জন্য স্থিতিশীল কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ পথ। নতুন কেন্দ্রটি একদিকে চাকরিপ্রার্থীদের সিভিল সার্ভিসের সুযোগের সঙ্গে যুক্ত করবে, অন্যদিকে বিভিন্ন নগর সংস্থার প্রয়োজনীয় জনবল নিয়োগেও সহায়তা করবে।

কমিশনার ইউমে কিতাসেই বলেন, দীর্ঘদিন অব্যবহৃত থাকা একটি নগরস্থাপনাকে ক্যারিয়ার সেবার কেন্দ্রে রূপান্তর করা হয়েছে। একই ভবনের ওপরের তলায় সিভিল সার্ভিস পরীক্ষার কেন্দ্র থাকায় চাকরিপ্রার্থীরা একই স্থানে সরকারি চাকরির প্রক্রিয়ার বিভিন্ন ধাপ সম্পর্কে সহায়তা পাবেন।

নগর কাউন্সিলের সিভিল সার্ভিস ও শ্রমবিষয়ক কমিটির চেয়ারপারসন শার্লি অলদেবল বলেন, নগর সরকারের কর্মীবাহিনী শক্তিশালী করতে নিয়োগব্যবস্থাকে আরও আধুনিক ও সহজবোধ্য করা প্রয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠানে NYC Business Express Service Team (BEST)-এর ১৭ নতুন সদস্যকে শপথবাক্য পাঠ করান মেয়র মামদানি। BEST হলো SBS-এর একটি ইউনিট, যা নিউইয়র্কে ব্যবসা শুরু ও পরিচালনার ক্ষেত্রে উদ্যোক্তাদের লাইসেন্স, অনুমতি ও পরিদর্শনসংক্রান্ত বিষয়ে সহায়তা করে।

প্রশাসনের তথ্য অনুযায়ী, ৩১ আগস্ট পর্যন্ত নিউইয়র্ক সিটির অনুমোদিত ৩ লাখ ৭ হাজার ১৯৯টি পদের মধ্যে কর্মরত ছিলেন ২ লাখ ৯২ হাজার ৮০৮ জন। ফলে তখনও ১৪ হাজার ৩৯১টি পদ খালি ছিল।

২০২৪ সালে চালু হওয়া Jobs NYC উদ্যোগের সম্প্রসারিত রূপ হিসেবে নতুন কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়েছে। উদ্যোগটি ইতোমধ্যে শিক্ষা বিভাগ, NYC Health + Hospitals এবং City University of New York-সহ ৪৭টি নগর সংস্থা ও প্রতিষ্ঠানের নিয়োগ কার্যক্রমে সহায়তা করেছে।

নতুন কেন্দ্রের মাধ্যমে এখন চাকরিপ্রার্থীরা খালি পদ খোঁজা থেকে শুরু করে আবেদন, সিভিল সার্ভিস পরীক্ষা এবং নিয়োগকারী সংস্থার সঙ্গে যোগাযোগ—পুরো প্রক্রিয়ায় সরাসরি সহায়তা পাওয়ার সুযোগ পাবেন। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হওয়া নিয়মিত ওয়াক-ইন সেবার মাধ্যমে এর কার্যক্রম আরও বিস্তৃত হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ