নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন ঘিরে এস্টোরিয়ায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময় সভা: বর্তমান কমিটির কর্মকাণ্ডের সমালোচনা করে নির্বাচন কমিশনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচন সামনে রেখে কুনু-ফিরোজ পরিষদের উদ্যোগে এস্টোরিয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্যানেলের প্রার্থীরা সোসাইটির কার্যক্রম, আর্থিক ব্যবস্থাপনা, জবাবদিহি এবং নির্বাচনী পরিবেশ নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন। একই সঙ্গে বর্তমান কমিটির কয়েকটি কর্মকাণ্ডের সমালোচনা করে নির্বাচন কমিশনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এস্টোরিয়ার হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্টের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। কুনু-ফিরোজ পরিষদের এস্টোরিয়া নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদের সভাপতিত্বে সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন সোসাইটির বর্তমান সমাজকল্যাণ সম্পাদক এবং কুনু-ফিরোজ পরিষদের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ জামিল আনসারী।
এস্টোরিয়া নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জাবেদ উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন নির্বাচন পরিচালনা কমিটি এস্টোরিয়া’র প্রধান উপদেষ্টা প্রবীণ প্রবাসী এমাদ আহমদ চৌধুরী, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সালেহ আহমদ চৌধুরী, প্রবীন প্রবাসী শাহ ফজলু, কুনু-ফিরোজ পরিষদ কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, প্রধান সমন্বয়কারী ও সাবেক সোসাইটি কর্মকর্তা বাবুল চৌধুরী, নির্বাচন পরিচালনা কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও সাবেক সোসাইটির নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন,যুগ্ম আহ্বায়ক ও সোসাইটির সাবেক কর্মকর্তা কাজী তোফায়েল আহমদ, নির্বাচন পরিচালনা কমিটি কুইনস এর চেয়ারম্যান ও সোসাইটির সাবেক ভাইস প্রেসিডেন্ট ফারুক চৌধুরী, কেন্দ্রীয় ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ও জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর সভাপতি মইনুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মন্জুর চৌধুরী জগলু, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নূরে আলম জিকু, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি জোসেফ চৌধুরী,সাবেক চেয়ারম্যান উজ্জ্বল মিয়া, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সোসাইটি কর্মকর্তা সাদি মিন্টু, যুগ্ম আহ্বায়ক বশির উদ্দিন, ব্রঙ্কস নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ও সাবেক চেয়ারম্যান লেইস চৌধুরী, কুইনস সোসাইটির সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান হেপী, যুগ্ম আহ্বায়ক পারভেজ হাসান ডলার, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ফারুক আহমদ, রিনা আবেদিন, রাশিদা আক্তার, হেলাল আহম, এস্টোরিয়া ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদক ফেরদৌস ভূঁইয়া, এমদাদ তরফদার ও আবুল খায়েরসহ কেন্দ্রীয় ও বিভিন্ন এলাকার নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
সভায় প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সাভাপতি পদপ্রার্থী আজমল হোসেন কুনু, সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফিরোজ আহমেদ, সিনিয়র সহ সভাপতি পদপ্রার্থী দুলাল বেহেদু, সহ সভাপতি পদপ্রার্থী ও সোসাইটির বর্তমান সহ সাধারণ সম্পাদক আবুল কালাম ভূঁইয়া, সমাজকল্যাণ সম্পাদক পদপ্রার্থী কয়েছ আহমদ ও কার্যকরী সদস্য পদপ্রার্থী মাসুদুল হক ছানু।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটি ওজন পার্ক’র আহবায়ক ফখরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হাফিজুর রাহমান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ইফজাল আহমদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মুশ্তাকুর রাহমান লিটন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক বেলাল ইসলাম, ব্রঙ্কস কমিটির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসাইন সুমন, ব্রঙ্কস কমিটির যুগ্মআহবায়ক রায়হান পারভেজ, কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী চৌধুরী মুমিত তানিম, ব্রঙ্কস কমিটির যুগ্ম সদস্য সচিব, ফাহিম চৌধুরী, ব্রঙ্কস কমিটির যুগ্ম সদস্য সচিব হাসনাত তালুকদার, ব্রঙ্কস কমিটির যুগ্ম সদস্য সচিব আব্দুল খালেক, আহমেদুল হক কুনু, হোসেন আহমদ, উজ্জ্বল আহমেদ,সাদ্দাম হোসেন, মেহসিন দিপু, সাইফুল ইসলাম, আবুল আলম, আবুল হোসেন, নুরুল ইসলাম, এনাম উদ্দিন, শামছুল ইসলাম, আব্দুল কুদ্দুস, মোহাম্মদ হোসাইন আহমদ, জাহেদ আহমদ, জিন্নাহ আহমেদ, মোহাম্মদ তুলন, নজমুল চৌধুরী,সোলেমান মিয়া প্রমুখ। তাছাড়া এস্টোরিয়া এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে হলরুম কানায় কানায় ভরে উঠে।
বক্তারা বলেন, নির্বাচনী কার্যক্রম শুরু হওয়ার পর সোসাইটির বর্তমান কর্মকর্তাদের একটি অংশের উদ্যোগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, নির্বাচনী সময়ে সোসাইটির কর্মকর্তাদের কোনো একটি প্যানেলের পক্ষে অবস্থান নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে সংগঠনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এ বিষয়ে নির্বাচন কমিশনের যথাযথ ভূমিকা প্রত্যাশা করেন তারা।
সোসাইটির আর্থিক ব্যবস্থাপনা এবং আগের কমিটির সময়ে কবরস্থান-সংক্রান্ত ব্যয়ের বিষয়ও সভায় আলোচনায় আসে। বক্তারা এ বিষয়ে বিস্তারিত হিসাব ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে সোসাইটির বর্তমান ও সাবেক কর্মকর্তাদের দায়িত্ব পালনের বিষয়েও আলোচনা করেন তারা।
তবে সভায় সভাপতি পদপ্রার্থী আজমল হোসেন কুনু তার বক্তব্যে নেতিবাচক প্রচারণা এড়িয়ে ইতিবাচক নির্বাচনী প্রচারণার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, কারও ব্যক্তিগত সমালোচনা না করে প্রার্থীদের যোগ্যতা ও পরিকল্পনা ভোটারদের সামনে তুলে ধরাই তাদের লক্ষ্য। ভোটাররা ২৫ অক্টোবর ভোটের মাধ্যমে তাদের সিদ্ধান্ত জানাবেন বলেও তিনি উল্লেখ করেন।
কুনু বলেন, যাচাই-বাছাই করে যোগ্য ও সৎ প্রার্থীদের নিয়ে তাদের প্যানেল গঠন করা হয়েছে। পরে তিনি প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং নির্বাচনে তাদের পরিকল্পনা তুলে ধরেন।
সভায় বিভিন্ন এলাকার নির্বাচন পরিচালনা কমিটির কর্মকর্তা, সাবেক সোসাইটি কর্মকর্তা, কমিউনিটি নেতৃবৃন্দ এবং এস্টোরিয়া এলাকার বাংলাদেশি কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে সভাস্থল পূর্ণ হয়ে যায়।
বাংলাদেশ সোসাইটি ইনকের ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশনের প্রকাশিত তফসিল অনুযায়ী, সভাপতি, সিনিয়র সহসভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
কুনু-ফিরোজ পরিষদের প্রার্থীরা হলেন: সভাপতি- আজমল হোসেন কুনু, সিনিয়র সহ সভাপতি- দুলাল বেহেদু, সহ সভাপতি- আবুল কালাম ভূইয়া, সাধারণ সম্পাদক-ফিরোজ আহমেদ, সহ সাধারণ সম্পাদক- মোহাম্মদ নওশাদ হোসেন, কোষাধ্যক্ষ- মফিজুল ইসলাম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক- মোহাম্মদ জামিল আনসারী, সাংস্কৃতিক সম্পাদক- আহমেদ আর চৌধুরী, জনসংযোগ ও প্রচার সম্পাদক- সৈয়দ গৌসুল হোসাইন, সমাজকল্যাণ সম্পাদক- কয়েস আহমেদ, সাহিত্য সম্পাদক- মোহাম্মদ এ আখতার, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- মোর্শেদ আলম, স্কুল ও শিক্ষা সম্পাদক- মোহাম্মদ মাইন উদ্দিন, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক- বেগম এম চৌধুরী, যুব ও তথ্যপ্রযুক্তি সম্পাদক- কাজী আর হাসান এবং কার্যকরী সদস্য- সিরাজুদ্দিন হক, মোহম্মদ এ সিদ্দিক, মোহাম্মদ আবুল বাসার, মাসুদুল হক সানু, মোহাম্মদ কাওসার আলম ও মোহাম্মদ এম ইসলাম।
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন ঘিরে এস্টোরিয়ায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময় সভা: বর্তমান কমিটির কর্মকাণ্ডের সমালোচনা করে নির্বাচন কমিশনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান
- নিউইয়র্কে জবস এনওয়াইসি সেন্টার চালু : সরকারি চাকরির আবেদন, সিভিল সার্ভিস পরীক্ষা ও নিয়োগে এক ছাদের নিচে সহায়তা
- বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণে বিশ্ব এখনো অনেক দূরে: জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কের জ্যামাইকায় বাংলাদেশ সোসাইটি ইনক’র বাংলা স্কুল উদ্বোধন।
- নিউইয়র্কের ব্রুকলীনে কুনু-ফিরোজ প্যানেলের নির্বাচনী সভা: ‘মিথ্যা প্রতিশ্রুতি নয়, জবাবদিহিমূলক সোসাইটি গড়তে চাই’
- নিউইয়র্কে জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার বাংলাদেশের প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমান
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা!
- নিউইয়র্কে অধ্যক্ষ সুশান্ত রঞ্জন দেব এর পরলোক গমন