Thursday, 22 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা

অনলাইন ডেস্ক পঠিত: 29 বার

প্রকাশিত: October 22, 2026 | 2:36 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর নবনিযুক্ত সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ড. সাদিয়া আফরিন এরা। মানবাধিকার সুরক্ষা, মানবিক সেবা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অভিজ্ঞতা এবং নেতৃত্বের প্রতি আস্থা রেখে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ড. সাদিয়া আফরিন এরা একজন উদ্যোক্তা, মানবিক সেবাকর্মী ও কমিউনিটি নেতা। তিনি ERA TV, ERA Consulting Services USA এবং ERA Foundation for Human Development & Peace-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। পাশাপাশি তিনি New York Bangladeshi American Lion’s Club-এর সক্রিয় সদস্য হিসেবে কাজ করছেন।

তাঁর পেশাগত ও সামাজিক কর্মকাণ্ডের মূল লক্ষ্য মানবিক উন্নয়ন, মানবাধিকার প্রতিষ্ঠা এবং কমিউনিটির ক্ষমতায়ন। নতুন দায়িত্বে তাঁর অভিজ্ঞতা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সংগঠনের সভাপতি শাহ শহীদুল হক আশা প্রকাশ করে বলেন, ড. সাদিয়া আফরিন এরার গতিশীল নেতৃত্ব, অভিজ্ঞতা ও মানবিক দৃষ্টিভঙ্গি সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। তাঁর নেতৃত্বে বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষা, সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের মূল্যবোধ সমুন্নত রাখার প্রচেষ্টা আরও জোরদার হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে ড. সাদিয়া আফরিন এরার উল্লেখযোগ্য স্বীকৃতি হিসেবে ২০২৪ সালের USA President’s Lifetime Achievement Award এবং The Platinum “Who’s Who” Ultimate Achievement Award-এর কথা উল্লেখ করা হয়েছে। তাঁর জীবনীতে বাংলাদেশে এতিম শিশুদের সহায়তা এবং তিনটি মসজিদ নির্মাণে ব্যক্তিগত অবদানের কথাও তুলে ধরা হয়েছে।

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ মানবাধিকার, ন্যায়বিচার, শান্তি, মানবিক মর্যাদা এবং সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। ড. সাদিয়া আফরিন এরার নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে সংগঠনটির মানবাধিকার সুরক্ষা, সামাজিক উন্নয়ন ও কমিউনিটির কল্যাণমূলক উদ্যোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে নবনিযুক্ত সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরাকে অভিনন্দন জানানো হয়েছে এবং তাঁর নতুন দায়িত্বে সাফল্য কামনা করা হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ