কানেকটিকাটে বিপুল আনন্দ উদ্দীপনায় একই দিনে ঈদুল ফিতর পালিত
সাবেদ সাথী,নিউইংল্যান্ড থেকেঃ কানেকটিকাটের আমেরিকান মুসলমানেরা বিপুল আনন্দ উদ্দীপনা ও ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশের মধ্য দিয়ে গত শুক্রবার একই দিনে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করে|গত ১০ সেপ্টেম্বর শুক্রবার একই দিনে ঈদ উদযাপনের মধ্য দিয়ে কানেকটিকাটের আমেরিকান মুসলমানেরা
পুর্বের সকল প্রকার বিভ্রান্তির অবসান ঘটিয়েছে|একই সাথে কানেকটিকাটের মুসলমানরা এবার ঐক্যবদ্ধ হবারও সুযোগ পেয়েছে|কানেকটিকাটে বসবাসরত প্রায় ৪ হাজার বাংলাদেশি মুসলমান নারী-পুরুষ বিভিন্ন শহরের মসজিদ ও উম্মুক্ত খোলা মাঠে এবারে পৃথক পৃথক জামাতে ঈদের নামাজ আদায় করে|প্রথম জামাত অনুষ্ঠিত হয় উইন্ডজোর মদিনা মসজিদে সকাল ৮টায়|কানেকটিকাট কনভেনশন সেন্টারে সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়| ইষ্ট হার্টফোর্ডের জামিয়া মসজিদ আল মুস্তাফা এবং ম্যানচেস্টারের এসোসিয়েশন অব মুসলিম কমিউনিটির মুসল্লীসহ স্থানীয় মুসলমানরা এই প্রথম উন্মুক্ত খোলা আকাশের নিচে ঈদুল ফিতরের নামাজ আদায়ের ব্যবস্থা করে|সকাল সাড়ে ৯টায় ম্যানচেস্টারের উইকহাম পার্কের মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়|সেখনে বিপূল সংখ্যক মুসলমান নারী-পুরুষ অংশ গ্রহন করে। এ জামাতে ইমামতি করেন ইষ্ট হার্টফোর্ডের জামিয়া মসজিদ আল মুস্তাফা’র পেশ ইমাম হাফিজ আব্দুর রশিদ কাদরী|
এছাড়াও স্টামফোর্ড,ব্রীজপোর্ট,ডানবুরী,নরওয়াক,মেরিডেন সহ কানেকটিকাটের বিভিন্ন শহরের বিপুল সংখ্যক বাংলাদেশি মুসলমানরা পৃথক পৃথক ভাবে স্থানীয় জামাতে ঈদুল ফিতরের নামাজ আদায় করে|
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
- Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
- নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
- শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের
- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা