সিরিয়ার সংঘাত বন্ধের আহ্বান ওবামা ও পুতিনের

ডেস্ক: সিরিয়া প্রশ্নে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে বেশ কয়েক দিনের বিরোধ শেষে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ার সংঘাত বন্ধের ব্যাপারে একমত পোষণ করেছেন। মেক্সিকোর লাওস কাবোসে জি-২০ সামিটের বৈঠকের এক ফাঁকে তারা গতকাল বলেছেন, সিরিয়ার রক্তপাত বন্ধে করে সেখানকার জনগণকেই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে। বৈঠকে দুজনেই সিরিয়ার বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে এক যুক্ত বিবৃতিতে তারা বলেছেন, সিরিয়াতে সব ধরনের রক্তপাত বন্ধে আমরা সেখানে সব ধরনের সহিংসতা বন্ধের আহ্বান জানাচ্ছি। আমরা মনে করি, সিরিয়ার জনগণকে স্বাধীন এবং গণতান্ত্রিকভাবে তাদের ভবিষ্যৎ নির্বাচন করার সুযোগ দেয়া উচিত। বৈঠক শেষে পুতিন বলেছে, সিরিয়ার ব্যাপারে তিনি এবং ওবামা অনেকগুলো ইস্যুতেই একমত হয়েছেন। প্রায় দু’ঘণ্টা স্থায়ী এ বৈঠক শেষে ওবামা বলেছেন, সিরিয়ার সহিংসতা রোধ করে সেখানে গৃহযুদ্ধের পরিস্থিতি প্রতিহত করতে আমরা একমত হয়েছি।মানবজমিন
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








