Thursday, 12 November 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্টের আত্মপ্রকাশ: সভাপতি নাসিম, সাধারণ সম্পাদক সবুজ, প্রধান উপদেষ্টা জাকির এইচ চৌধুরী নিউইয়র্কে বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপির আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ নিউইয়র্কে বিএনপির উদ্যোগে বাংলাদেশের বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা নিউইয়র্কে ‘রোববারের মেলা—হলিডে মার্কেট প্লেস’: প্রবাসীদের উপচে পড়া ভিড়, দেশীয় পণ্যের সমাহার; ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে নতুন উদ্যোগ New York Attorney General James and Governor Hochul Improve Access to Affordable Home Internet for Vulnerable New Yorkers নিউইয়র্কে গোল্ডেন এজ হোমকেয়ারের এক দশক পূর্তি উদযাপন; প্রবীণ ও অসুস্থ মানুষের সেবায় ১০ বছরের পথচলা, আস্থা ও মানবিকতার অঙ্গীকার নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বিএএসজের উদ্যোগে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান নিউইয়র্কের জামাইকা মুসলিম সেন্টার সিটি কর্তৃপক্ষের নির্দেশে সাময়িকভাবে বন্ধ নামাজ ও ধর্মীয় কার্যক্রম, ফায়ার স্প্রিংকলার ও অ্যালার্ম সিস্টেম সচল করতে কাজ চলছে, অনুমোদন পেলেই পুনরায় চালুর উদ্যোগ নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত, দোয়া মাহফিলে কর্মময় জীবনের নানা দিক স্মরণ নিউইয়র্কে নারী উদ্যোক্তাদের উৎসব ‘বাংলার গল্প’ প্রদর্শনী ও সেমিনারে দেশীয় পণ্যের সমাহার, ব্যবসায়িক উন্নয়ন ও নারী উদ্যোক্তাদের এগিয়ে নেওয়ার প্রত্যয়
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত, দোয়া মাহফিলে কর্মময় জীবনের নানা দিক স্মরণ

অনলাইন ডেস্ক পঠিত: 175 বার

প্রকাশিত: November 11, 2026 | 12:24 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় কুইন্সের জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারে সাদেক হোসেন খোকা স্মৃতি সংসদ, যুক্তরাষ্ট্রের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সাদেক হোসেন খোকা স্মৃতি সংসদ, যুক্তরাষ্ট্রের সভাপতি আবদুস সবুরের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মাকসুদুল হক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা ড. আবু জাফর মাহমুদ, সংগঠনের উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ বিজয় প্রমুখ।

বক্তারা তাঁদের বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান, জনসেবা এবং ঢাকার মেয়র ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, দেশের রাজনীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সাদেক হোসেন খোকার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের ইমাম মাওলানা আব্দুস সাদেক।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের প্রধান উপদেষ্টা মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন অসুস্থতাজনিত কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

দোয়া মাহফিলে যুক্তরাষ্ট্র বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ