নিউইয়র্কের জামাইকা মুসলিম সেন্টার সিটি কর্তৃপক্ষের নির্দেশে সাময়িকভাবে বন্ধ নামাজ ও ধর্মীয় কার্যক্রম, ফায়ার স্প্রিংকলার ও অ্যালার্ম সিস্টেম সচল করতে কাজ চলছে, অনুমোদন পেলেই পুনরায় চালুর উদ্যোগ
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারে (জেএমসি) ফায়ার স্প্রিংকলার ও ফায়ার অ্যালার্ম সিস্টেম দ্রুত কার্যকর করার কাজ এগিয়ে চলছে। প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে যত দ্রুত সম্ভব মসজিদে পুনরায় নামাজ ও অন্যান্য ধর্মীয় কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট (এফডিএনওয়াই), বিল্ডিং ডিপার্টমেন্টসহ সংশ্লিষ্ট সিটি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) জেএমসির বোর্ড অব ট্রাস্টি ও এক্সিকিউটিভ কমিটির পক্ষে সেক্রেটারি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার এক বিবৃতিতে এসব তথ্য জানান। খবর ইউএনএ’র।
বিবৃতিতে বলা হয়, জামাইকা মুসলিম কমিউনিটির অন্যতম প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান জেএমসির সম্প্রসারণ ও উন্নয়নকাজ বর্তমানে চলমান রয়েছে। ক্রমবর্ধমান মুসল্লি, শিশু-কিশোর ও তরুণ প্রজন্মের জন্য নিরাপদ, সুন্দর ও আধুনিক ইবাদতের পরিবেশ নিশ্চিত করতেই এ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
এতে আরও জানানো হয়, সম্প্রতি কমিউনিটির একজনের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৬ নভেম্বর শুক্রবার নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টের কর্মকর্তারা মসজিদটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে চলমান নির্মাণকাজের কারণে মসজিদের ফায়ার স্প্রিংকলার ও ফায়ার অ্যালার্ম সিস্টেম সম্পূর্ণ কার্যকর না থাকার বিষয়টি চিহ্নিত করা হয়। এ অবস্থায় অগ্নিনিরাপত্তার স্বার্থে মসজিদে নামাজ আদায়সহ সব ধরনের জনসমাগম ও ধর্মীয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
জেএমসি কর্তৃপক্ষ জানিয়েছে, সিটি কর্তৃপক্ষের নির্দেশনাকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। মুসল্লিদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা কার্যকর করার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় শর্ত পূরণ এবং অনুমোদন পাওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
বিবৃতিতে এ সাময়িক পরিস্থিতির জন্য মুসল্লি, কমিউনিটির সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দুঃখ প্রকাশের পাশাপাশি সবার দোয়া ও সহযোগিতা কামনা করা হয়। সংকট মোকাবিলায় ধৈর্য, সহমর্মিতা ও দায়িত্বশীলতার সঙ্গে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানানো হয়েছে।
জেএমসি কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর দ্রুতই মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ ও অন্যান্য ধর্মীয় কার্যক্রম পুনরায় শুরু করা সম্ভব হবে। মুসল্লিদের উপস্থিতিতে জামাইকা মুসলিম সেন্টার আবারও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছে কর্তৃপক্ষ।
- নিউইয়র্কে বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্টের আত্মপ্রকাশ: সভাপতি নাসিম, সাধারণ সম্পাদক সবুজ, প্রধান উপদেষ্টা জাকির এইচ চৌধুরী
- নিউইয়র্কে বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপির আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ
- নিউইয়র্কে বিএনপির উদ্যোগে বাংলাদেশের বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা
- নিউইয়র্কে ‘রোববারের মেলা—হলিডে মার্কেট প্লেস’: প্রবাসীদের উপচে পড়া ভিড়, দেশীয় পণ্যের সমাহার; ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে নতুন উদ্যোগ
- New York Attorney General James and Governor Hochul Improve Access to Affordable Home Internet for Vulnerable New Yorkers
- নিউইয়র্কে গোল্ডেন এজ হোমকেয়ারের এক দশক পূর্তি উদযাপন; প্রবীণ ও অসুস্থ মানুষের সেবায় ১০ বছরের পথচলা, আস্থা ও মানবিকতার অঙ্গীকার
- নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বিএএসজের উদ্যোগে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান
- নিউইয়র্কের জামাইকা মুসলিম সেন্টার সিটি কর্তৃপক্ষের নির্দেশে সাময়িকভাবে বন্ধ নামাজ ও ধর্মীয় কার্যক্রম, ফায়ার স্প্রিংকলার ও অ্যালার্ম সিস্টেম সচল করতে কাজ চলছে, অনুমোদন পেলেই পুনরায় চালুর উদ্যোগ