Thursday, 12 November 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্টের আত্মপ্রকাশ: সভাপতি নাসিম, সাধারণ সম্পাদক সবুজ, প্রধান উপদেষ্টা জাকির এইচ চৌধুরী নিউইয়র্কে বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপির আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ নিউইয়র্কে বিএনপির উদ্যোগে বাংলাদেশের বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা নিউইয়র্কে ‘রোববারের মেলা—হলিডে মার্কেট প্লেস’: প্রবাসীদের উপচে পড়া ভিড়, দেশীয় পণ্যের সমাহার; ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে নতুন উদ্যোগ New York Attorney General James and Governor Hochul Improve Access to Affordable Home Internet for Vulnerable New Yorkers নিউইয়র্কে গোল্ডেন এজ হোমকেয়ারের এক দশক পূর্তি উদযাপন; প্রবীণ ও অসুস্থ মানুষের সেবায় ১০ বছরের পথচলা, আস্থা ও মানবিকতার অঙ্গীকার নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বিএএসজের উদ্যোগে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান নিউইয়র্কের জামাইকা মুসলিম সেন্টার সিটি কর্তৃপক্ষের নির্দেশে সাময়িকভাবে বন্ধ নামাজ ও ধর্মীয় কার্যক্রম, ফায়ার স্প্রিংকলার ও অ্যালার্ম সিস্টেম সচল করতে কাজ চলছে, অনুমোদন পেলেই পুনরায় চালুর উদ্যোগ নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত, দোয়া মাহফিলে কর্মময় জীবনের নানা দিক স্মরণ নিউইয়র্কে নারী উদ্যোক্তাদের উৎসব ‘বাংলার গল্প’ প্রদর্শনী ও সেমিনারে দেশীয় পণ্যের সমাহার, ব্যবসায়িক উন্নয়ন ও নারী উদ্যোক্তাদের এগিয়ে নেওয়ার প্রত্যয়
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বিএনপির উদ্যোগে বাংলাদেশের বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা

অনলাইন ডেস্ক পঠিত: 85 বার

প্রকাশিত: November 11, 2026 | 10:35 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা ফিরে পেয়েছিল বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা। তাঁদের দাবি, শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা চাননি; তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। একই সঙ্গে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের নেতাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। বক্তাদের দাবি, মুক্তিযুদ্ধে সাধারণ মানুষই প্রধান ভূমিকা পালন করেছিলেন।

গত ৭ নভেম্বর সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার সম্মিলিত বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত করেছিল। ওই দিনের ঘটনায় বন্দিদশা থেকে মুক্ত হন তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান। তাঁদের ভাষ্য, পরবর্তী সময়ে তাঁর নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, উন্নয়ন ও উৎপাদনমুখী রাজনীতির সূচনা ঘটে। তাঁদের মতে, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বাঁকবদলের ঘটনা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ এ এস এম আমানউল্লাহ বলেন, ৭ নভেম্বর বাংলাদেশ আবারও স্বাধীন হয়েছিল। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা চাননি—এমন দাবি করে তিনি বলেন, প্রয়াত রাজনীতিবিদ ও লেখক বদরুদ্দীন ওমরসহ বিভিন্ন লেখকের রচনায় এ বিষয়ে আলোচনা রয়েছে। নতুন প্রজন্মের কাছে এসব লেখা তুলে ধরার আহ্বান জানান তিনি।

আমানউল্লাহ আরও বলেন, গত ১৭ বছর ধরে তাঁরা রাজনৈতিক সংগ্রাম করেছেন এবং ফ্যাসিবাদের অবসান ঘটিয়েছেন। তবে তাঁদের সংগ্রাম এখনো শেষ হয়নি বলে মন্তব্য করে তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এখনো হুমকির মুখে। এ পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট চিকিৎসক ডা. মজিবুর রহমান মজুমদার বলেন, শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, বাংলাদেশের স্বাধীনতা নয়। তাঁর অভিযোগ, মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের নেতারা ভারতে অবস্থান করলেও সাধারণ মানুষই মূলত যুদ্ধ করেছিলেন।

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট জামাল আহমেদ জনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষকে একটি স্বাধীন দেশ ও মানচিত্র উপহার দিয়েছেন। তাঁর জন্ম না হলে বাংলাদেশের সৃষ্টি হতো না বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর খান।

অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম আনোয়ার এবং যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোতাহার হোসেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নাসিম আহমেদ।

সভায় আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি নিয়াজ আহমেদ জুয়েল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মুরাদুল হাসান রেজা ও ছৈয়দুল হক, সাবেক সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক শেখ ইউসুফ আলী, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক গোলাম হোসেন, শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাক আহমেদ, জিয়া নাগরিক ফোরামের সভাপতি এ টি এম হেলালুর রহমান, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ও মো. রুহুল আমিন, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম জনি, যুবদলের সুমন এবং মোহাম্মদ বাচ্চু মিয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম চৌধুরী, ইঞ্জিনিয়ার মাইনউদ্দিন, অধ্যাপক মামুনুর রশীদ, আবুল কালাম আজাদ, এমএ মান্নান হোসেন, ওহিদুল ইসলাম ছনি, নজরুল ইসলাম, আব্দুল আওয়াল, হাবিবুর রহমান, শফিকুল ইসলাম ও ফয়সালসহ অনেকে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ