Thursday, 12 November 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্টের আত্মপ্রকাশ: সভাপতি নাসিম, সাধারণ সম্পাদক সবুজ, প্রধান উপদেষ্টা জাকির এইচ চৌধুরী নিউইয়র্কে বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপির আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ নিউইয়র্কে বিএনপির উদ্যোগে বাংলাদেশের বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা নিউইয়র্কে ‘রোববারের মেলা—হলিডে মার্কেট প্লেস’: প্রবাসীদের উপচে পড়া ভিড়, দেশীয় পণ্যের সমাহার; ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে নতুন উদ্যোগ New York Attorney General James and Governor Hochul Improve Access to Affordable Home Internet for Vulnerable New Yorkers নিউইয়র্কে গোল্ডেন এজ হোমকেয়ারের এক দশক পূর্তি উদযাপন; প্রবীণ ও অসুস্থ মানুষের সেবায় ১০ বছরের পথচলা, আস্থা ও মানবিকতার অঙ্গীকার নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বিএএসজের উদ্যোগে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান নিউইয়র্কের জামাইকা মুসলিম সেন্টার সিটি কর্তৃপক্ষের নির্দেশে সাময়িকভাবে বন্ধ নামাজ ও ধর্মীয় কার্যক্রম, ফায়ার স্প্রিংকলার ও অ্যালার্ম সিস্টেম সচল করতে কাজ চলছে, অনুমোদন পেলেই পুনরায় চালুর উদ্যোগ নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত, দোয়া মাহফিলে কর্মময় জীবনের নানা দিক স্মরণ নিউইয়র্কে নারী উদ্যোক্তাদের উৎসব ‘বাংলার গল্প’ প্রদর্শনী ও সেমিনারে দেশীয় পণ্যের সমাহার, ব্যবসায়িক উন্নয়ন ও নারী উদ্যোক্তাদের এগিয়ে নেওয়ার প্রত্যয়
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপির আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ

অনলাইন ডেস্ক পঠিত: 44 বার

প্রকাশিত: November 11, 2026 | 10:57 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ করেছে যুক্তরাষ্ট্র বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন। ৭ নভেম্বর শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে আয়োজিত এ সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ স্মরণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক ও রাষ্ট্রীয় ভূমিকার প্রশংসা করেন।

আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ ও জিল্লুর রহমান জিল্লু, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূঁইয়া, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আবদুস সবুর, গোলাম ফারুক শাহীন, সারোয়ার খান বাবু, এবাদ চৌধুরী ও মিজানুর রহমানসহ অন্যান্য নেতারা।

বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার সংহতির মধ্য দিয়ে তৎকালীন সেনাবাহিনীর বন্দিদশা থেকে মুক্ত হন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ওই সময় দেশের রাজনৈতিক ও সামরিক অঙ্গনে যে ঐক্য ও সংহতির সৃষ্টি হয়েছিল, তা বাংলাদেশের জাতীয় জীবনে বিশেষ তাৎপর্য বহন করে। তাঁদের মতে, ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ পরবর্তী সময়ে জিয়াউর রহমানের রাষ্ট্রীয় নেতৃত্বে আসার পথ তৈরি করে এবং পরবর্তীতে তাঁর নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠিত হয়।

বক্তারা আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন পর্যন্ত জিয়াউর রহমান দেশ ও জাতির স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁরা তাঁকে একজন দেশপ্রেমিক, সৎ ও সফল রাষ্ট্রনায়ক হিসেবে অভিহিত করেন। বক্তাদের মতে, ৭ নভেম্বরের ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনা বর্তমান প্রজন্মের জন্যও অনুপ্রেরণার উৎস।

সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ধারণ করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আবুল কালাম ও যুবদল নেতা আমানত হোসেন আমান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ