নিউইয়র্কে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে সমাবেশ: ‘চল চল ঢাকা চল’ স্লোগানে ডিসেম্বরে দেশে ফেরার প্রত্যয় ব্যক্ত
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে নিউইয়র্কে সমাবেশ করেছে শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ। ১৫ নভেম্বর (রোববার) জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় আয়োজিত এ সমাবেশে বক্তারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে দেশে বিরাজমান অস্থিতিশীলতা ও নৈরাজ্যকর পরিস্থিতির প্রতিবাদ জানিয়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
সমাবেশে ‘চল চল ঢাকা চল’ স্লোগান দিয়ে বক্তারা আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবি বাস্তবায়নে প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ।
শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের সভাপতি মো. মহিউদ্দিন দেওয়ানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী এনামুল হক শামীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক হুইপ নজরুল ইসলাম বাবু, সাবেক ক্রীড়ামন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এবং ভারতে বাংলাদেশের সাবেক প্রেস মিনিস্টার শাবান মাহমুদ।
সমাবেশটি যৌথভাবে পরিচালনা করেন সংগ্রাম পরিষদের সদস্য সচিব শেখ আতিকুল ইসলাম ও নুরুজ্জামান সরদার। এতে বক্তব্য দেন ড. প্রদীপ রঞ্জন কর, ডা. মাসুদুল হাসান, আব্দুল হাসিব মামুন, আব্দুর রহিম বাদশাহ, মোহাম্মদ আলী সিদ্দিকী, হিন্দাল কাদের বাপ্পা, বদরুল হোসেন খান, শাহিন আজমল, রফিকুর রহমান, শাখাওয়াত বিশ্বাস, জালাল উদ্দিন জলিল, হাকিকুল ইসলাম খোকন, শ্যামল কান্তি চন্দ্র, অধ্যাপক আব্দুল খালিক, সিকৃতি বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসেন, সোহরাব হোসেন, শওকত আকবর রিচি, তজম্মুল হোসেন, আব্দুর রকিব মন্টু, শাখাওয়াত আলী, সিরাজ উদ্দিন সোহাগ, শেখ জামাল হোসেন, ইফজাল চৌধুরী, মঞ্জুর চৌধুরী, ড. ওয়াহাব জোয়ারদার, জুয়েল আহমদ, সুব্রত তালুকদার, লস্কর মইনুর জুয়েল, মো. টি মোল্লা, সৈয়দ কিবরিয়া জামান, সোয়ান আহমদ টুটুল, হেলাল মিয়া, আবির নুর আহমেদ, মোহাম্মদ ফাহিম, মো. নুর উদ্দিন, মোর্শেদ জামান, শহিদুল ইসলাম শহিদ, অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক তুষার, মো. উদ্দিন আলমগীর, মিনহাজুজ্জামান লিটন, আব্দুল্লাহ আল ইসলাম লিটন, আব্দুর রউফ পাশা, রিনা আবেদীন, মাহমুদুল হাসান, ডা. মিতা চৌধুরী, ইলুরা খান মজলিশ, মাহফুজ হায়দার ও নাজিম উদ্দিন।
বক্তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন এবং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে প্রবাসীদের সক্রিয় হওয়ার আহ্বান জানান।
সমাবেশের শেষ পর্যায়ে শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের সভাপতি মো. মহিউদ্দিন দেওয়ান ও সদস্য সচিব শেখ আতিকুল ইসলাম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
- New York Attorney General James Announces Creation of AI Safety, Standards, Enforcement, and Transparency Unit
- PM’s Adviser Zahir Uddin Swapan seeks stronger UNDP and UNFPA partnership for Bangladesh’s development priorities
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদের বহুতল ভবন নির্মাণে সবার সহযোগিতা কামনা: পাশের ফিউনারেল হোমসহ জমি কেনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে, এরপরই শুরু হবে নতুন ভবন নির্মাণের কাজ
- বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন
- নিউইয়র্কে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে সমাবেশ: ‘চল চল ঢাকা চল’ স্লোগানে ডিসেম্বরে দেশে ফেরার প্রত্যয় ব্যক্ত
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে নবনির্বাচিত ডেমোক্র্যাট জনপ্রতিনিধিদের বিজয় উদযাপন
- নিউইয়র্কে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা: ৭ নভেম্বর বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন ও ধারাবাহিকতার উৎসবিন্দু -জহির উদ্দিন স্বপন
- নিউইয়র্কে প্রবাসী সাংবাদিক ফোরামের মানববন্ধন: ইকবাল সোবহান চৌধুরীসহ গ্রেফতার সাংবাদিকদের মুক্তি, মামলা প্রত্যাহার ও বরখাস্তদের পুনর্বহালের দাবি