Tuesday, 17 November 2026 |
শিরোনাম
New York Attorney General James Announces Creation of AI Safety, Standards, Enforcement, and Transparency Unit PM’s Adviser Zahir Uddin Swapan seeks stronger UNDP and UNFPA partnership for Bangladesh’s development priorities নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদের বহুতল ভবন নির্মাণে সবার সহযোগিতা কামনা: পাশের ফিউনারেল হোমসহ জমি কেনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে, এরপরই শুরু হবে নতুন ভবন নির্মাণের কাজ বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন নিউইয়র্কে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে সমাবেশ: ‘চল চল ঢাকা চল’ স্লোগানে ডিসেম্বরে দেশে ফেরার প্রত্যয় ব্যক্ত নিউ জার্সির আটলান্টিক সিটিতে নবনির্বাচিত ডেমোক্র্যাট জনপ্রতিনিধিদের বিজয় উদযাপন নিউইয়র্কে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা: ৭ নভেম্বর বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন ও ধারাবাহিকতার উৎসবিন্দু -জহির উদ্দিন স্বপন নিউইয়র্কে প্রবাসী সাংবাদিক ফোরামের মানববন্ধন: ইকবাল সোবহান চৌধুরীসহ গ্রেফতার সাংবাদিকদের মুক্তি, মামলা প্রত্যাহার ও বরখাস্তদের পুনর্বহালের দাবি নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বাংলাদেশের বিপ্লব ও সংহতি দিবস উদযাপন: `শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের প্রত্যাশা’ New York Attorney General James Reminds New Yorkers to Be Cautious in Charitable Giving When Supporting Victims of Brooklyn Building Collapse
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদের বহুতল ভবন নির্মাণে সবার সহযোগিতা কামনা: পাশের ফিউনারেল হোমসহ জমি কেনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে, এরপরই শুরু হবে নতুন ভবন নির্মাণের কাজ

অনলাইন ডেস্ক পঠিত: 191 বার

প্রকাশিত: November 16, 2026 | 10:41 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কের ব্রঙ্কসে বাঙালি অধ্যুষিত স্টারলিং-বাংলাবাজার এলাকায় অবস্থিত বাংলাবাজার জামে মসজিদের সম্প্রসারণ ও বহুতল ভবন নির্মাণের উদ্যোগ এগিয়ে চলছে। মসজিদের পাশের ফিউনারেল হোমসহ জমি কেনার প্রক্রিয়া বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জমি কেনার বিষয়টি সম্পন্ন হলেই প্রস্তাবিত নতুন বহুতল ভবনের নির্মাণকাজ শুরু করা হবে। এ প্রকল্প বাস্তবায়নে বিপুল অর্থের প্রয়োজন উল্লেখ করে প্রবাসী বাংলাদেশিসহ সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন মসজিদ পরিচালনা কমিটির নেতারা।

গত ১৫ নভেম্বর রোববার সকালে ব্রঙ্কসের ১৩৫১ ওডেল স্ট্রিটে অবস্থিত মসজিদের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ তথ্য জানানো হয়।

বাংলাবাজার জামে মসজিদের সভাপতি ডা. আবদুস সবুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লালন আহমেদের পরিচালনায় সভার শুরুতে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া। এ সময় মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আলহাজ গিয়াস উদ্দিনের রুহের মাগফিরাত এবং বিশ্বমানবতার শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সভায় মসজিদের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক লালন আহমেদ। বার্ষিক আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন কোষাধ্যক্ষ ইকবাল হোসেন।

এতে বক্তব্য রাখেন মসজিদের প্রধান উপদেষ্টা মো. ফখরুল ইসলাম, উপদেষ্টা পরিষদের সদস্য ইকবাল মাহমুদ ও মোহাম্মদ এন মজুমদার, ফান্ডরেজিং কমিটির চেয়ারম্যান আলমাছ আলী এবং সহসভাপতি মো. আহসান রাসুল নাসিরসহ অন্যরা।

সভা আয়োজনে সার্বিক সহযোগিতা করেন মসজিদ কমিটির সহসভাপতি মোহাম্মদ এ হাসান, সহসাধারণ সম্পাদক শামিম উদ্দিন, সহকোষাধ্যক্ষ সোহেল চৌধুরী এবং কার্যকরী সদস্য মোহাম্মদ শাহজাহান, আজিজুল হক, ওয়ালিউর রহমান, জাফর তালুকদার, সেবুল খান ও মো. জসিম উদ্দিন। সভায় বিপুলসংখ্যক লাইফ মেম্বার ও সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।

সভায় সভাপতি ডা. আবদুস সবুর ও সাধারণ সম্পাদক লালন আহমেদ মসজিদের প্রস্তাবিত বহুতল ভবন নির্মাণ প্রকল্পের সর্বশেষ অগ্রগতি তুলে ধরেন। তাঁরা জানান, মসজিদের মালিকানাধীন ভবনের পাশের ৫ হাজার স্কয়ারফুটের খালি জায়গার পাশাপাশি ফিউনারেল হোমসহ আরও একটি জমি কেনার প্রক্রিয়া চলছে। এ ক্রয়প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই নতুন বহুতল ভবন নির্মাণের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। বৃহৎ এ প্রকল্প বাস্তবায়নে উল্লেখযোগ্য পরিমাণ অর্থের প্রয়োজন। তাই মসজিদের উন্নয়ন ও সম্প্রসারণে সবাইকে যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তাঁরা।

ফান্ডরেজিং কমিটির চেয়ারম্যান আলমাছ আলীও প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নে আর্থিক সহযোগিতার জন্য কমিউনিটির সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক আবেদন জানান। তিনি বলেন, সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতার মাধ্যমে এ গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সম্ভব।

সভাপতি ডা. আবদুস সবুর ও সাধারণ সম্পাদক মো. লালন আহমেদ সাধারণ সভায় উপস্থিত সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে মসজিদের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে আর্থিক অনুদানসহ সার্বিক সহযোগিতা প্রদানের জন্য সবার প্রতি বিনীত আহ্বান জানান। সভায় উপস্থিত বক্তারাও বাংলাবাজার জামে মসজিদের বহুতল ভবন নির্মাণে প্রবাসী বাংলাদেশিদের এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন।

মসজিদে অনুদান পাঠানোর ঠিকানা ও মাধ্যম:

বাংলাবাজার জামে মসজিদ ইনক.
১৩৫১ ওডেল স্ট্রিট, ব্রঙ্কস, নিউইয়র্ক-১০৪৬২, যুক্তরাষ্ট্র।
ফোন: ৩৪৭-২৯৩-৫৮৫৮।

ব্যাংক হিসাব:
বাংলাবাজার জামে মসজিদ ইনক.
চেজ ব্যাংক এন.এ.
অ্যাকাউন্ট নম্বর: ১৭৮ ৭৩২ ৯০৬
রাউটিং নম্বর: ০২১০০০০২১

এ ছাড়া GoFundMe ও Zelle-এর মাধ্যমেও অনুদান পাঠানো যাবে।

উল্লেখ্য, নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মরহুম আলহাজ গিয়াস উদ্দিনের উদ্যোগে ২০১২ সালের ১৪ ডিসেম্বর ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় ভাড়া করা ভবনে বাংলাবাজার জামে মসজিদের কার্যক্রম শুরু হয়। পরবর্তী বছরের মাঝামাঝি সময়ে ৫ লাখ ১০ হাজার ডলারে মসজিদের বর্তমান নিজস্ব ভবনটি কেনা হয়। এর ধারাবাহিকতায় ২০২৩ সালে ১৫ লাখ ২৫ হাজার ডলার ব্যয়ে মসজিদের পাশের ৫ হাজার স্কয়ারফুটের একটি খালি জায়গা কেনা হয়। বর্তমানে মসজিদের পরিসর ও সুযোগ-সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে নতুন বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ