Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ

অনলাইন ডেস্ক পঠিত: 197 বার

প্রকাশিত: June 20, 2012 | 11:03 AM

 নিউইয়র্ক, বাংলা ভাষার জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ নির্ধারিত সময়ের আগেই হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। মঙ্গলবার নিউইয়র্ক সময় বেলা ১১টায় হাসপাতাল থেকে তিনি বাসায় ফিরেন। এ সময় তার ২ ছেলে নিষাদ ও নিনিত তাকে পেয়ে আনন্দে জড়িয়ে ধরে। অন্য প্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম চিকিৎসক ডা. জর্জ মিলারের উদ্ধৃতি দিয়ে জানান, লেখকের শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হওয়ায় অপ্রত্যাশিতভাবে তাকে বাসায় ফেরার অনুমতি দেয়া হয়েছে। ২৫ জুন তাকে আবারো পরীক্ষা করা হবে। চিকিৎসকরা ২ সপ্তাহ তাকে বাসায় পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন বলেও তিনি জানান।

 

গত ১২ জুন অস্ত্রোপচারের পর ৫ দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এবং ২ দিন কেবিনে থাকার পর মঙ্গলবার বাসায় ফিরলেন জনপ্রিয় এ কথাসাহিত্যিক। উল্লেখ্য, নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে হুমায়ূন আহমেদের কোলনে দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টা সময় নিয়ে সফল অস্ত্রোপচার হয়। এর মাধ্যমে ক্যান্সার ছড়ানো লিভারের ৩টি টিউমারকেই ‘লোকালাইজড অ্যাম্বুলাইজেশন’-এর মাধ্যমে ধ্বংস করা হয়েছে। অস্ত্রোপচারে হাসপাতালের সার্জিক্যাল অনকোলজি বিভাগের জ্যেষ্ঠ সার্জন ড. জর্জ মিলারকে সহযোগিতা করেন ড. ড্যানিয়েল ও ড. উইলিয়াম।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV