Friday, 23 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

আধুনিক দাসত্ব বেড়েছে মার্কিন প্রতিবেদন

অনলাইন ডেস্ক পঠিত: 104 বার

প্রকাশিত: June 20, 2012 | 5:44 PM

২০১১ সালে সারাবিশ্বে ৪২ হাজারেরও বেশি প্রাপ্তবয়স্ক ও শিশুদের বাধ্য করা হয় পতিতা বৃত্তি, দাসত্ব অথবা সশস্ত্র সংঘাতপূর্ণ কাজ করতে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানিয়েছে, বিশ্বে ২০১০ সালের চেয়ে এ ধরনের ঘটনার শিকার ৯০০০ জনের বেশি। তারা আরো জানিয়েছে, সীমান্ত এলাকায় প্রতি বছর আট লাখ লোক পাচার হচ্ছে। ইরাক, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং পূর্ব আফ্রিকার দেশগুলো থেকে ইউরোপে নারী ও বালিকা পাচার করা হয়। এর ট্রানজিট রুট হিসাবে কাজ করছে সিরিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন দেশ থেকে আনা হাজার হাজার নারী সিরিয়ায় বাধ্য হয়ে গৃহকর্মীর কাজ করছে। যার ফলে সংঘাতও বাড়ছে। ২০১১ সালেই অন্তত ৯৫ জন ফিলিপিনো নারী হমস এবং হামা শহরে আটকে পড়ে বলে জানায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। প্রতিবেদনে বলা হয়, সিরিয়া এ ব্যাপারে কোন পদক্ষেপই গ্রহণ করেনি। যুক্তাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেন, দাসত্বের বিরুদ্ধে যুদ্ধ এখনও শেষ হয়নি।বিবিসি /ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ