Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

মার্কিন নারীদের গর্ভধারণ ও গর্ভপাতের হার কমেছে

অনলাইন ডেস্ক পঠিত: 35 বার

প্রকাশিত: June 21, 2012 | 2:03 PM

ডেস্ক: যুক্তরাষ্ট্রে ১৯৯০ সাল থেকে ২০০৮ সালের মধ্যে ২০-এর কোঠায় মার্কিন নারীদের গর্ভধারণের হার ১৮ ভাগ কমে গেছে। আর তাদের মধ্যে গর্ভপাতের হার কমেছে ৩২ ভাগ। বুধবার প্রকাশিত মার্কিন সরকারের এক রিপোর্টে বলা হয়েছে, নারীদের মধ্যে দেরিতে গর্ভধারণের সিদ্ধান্ত গ্রহণ এবং জন্মনিয়ন্ত্রণ সামগ্রী আরও কার্যকরভাবে ব্যবহার করার কারণেই এটা সম্ভব হয়েছে। একটি সমীক্ষাতেও দেখা গেছে, মার্কিন টিনেজারদের মধ্যে গর্ভধারণ এবং গর্ভপাতের হার কমে এসেছে। ন্যাশনাল সেন্টার ফর হেলথ স্ট্যাটেসটিকস এক রিপোর্টে জানিয়েছে, ২০০৮ সালে ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের মধ্যে প্রতি হাজারে গর্ভধারণের হার ছিল ১৬৩ জন। এদিকে ১৯৯০ সালে প্রতি হাজারে এ সংখ্যা ছিল ১৯৮.৫। অর্থাৎ ২০০৮ সালের চেয়ে এ সংখ্যা প্রায় ১৮ শতাংশ বেশি ছিল। রিপোর্টের পরিসংখ্যানে বলা হয়েছে, একই সময়ে ২৫ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে গর্ভধারণের হারও ৬ শতাংশ কমে প্রতি হাজারে ১৬৭.৯ ভাগে দাঁড়িয়েছিল। এতে বলা হয়েছে, ২০০৮ সালে ২০-এর কোঠায় বয়সী নারীদের গর্ভপাতের হার প্রতি হাজারে ৩৮.৪ ভাগ কমেছে। ১৯৯০ সালে এ সংখ্যা ছিল ৫৬.৭ ভাগ। এ হার ৩২ শতাংশ নেমে এসেছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। মানবজমিন

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV