জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ ফের হাসপাতালে

লিভারে প্রচণ্ড ব্যথা অনুভূত হওয়ায় আবারো হাস-পাতালে ভর্তি করা হয়েছে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় তাকে জরুরিভিত্তিতে নিউইয়র্কের জ্যামাইকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ খবর লেখা পর্যন্ত সেখানে তার চিকিত্সা চলছিল।
হুমায়ূন আহমেদের চিকিত্সা তদারকিতে নিয়োজিত নিউইয়র্কের পুস্তক বিক্রেতা ও প্রকাশনা সংস্থা মুক্তধারার কর্ণধার বিশ্বজিত্ সাহা জানিয়েছেন, সকাল সোয়া ৯টায় হুমায়ূন আহমেদ লিভারে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। সহ্য করতে না পারায় পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্স খবর দেন। পরে তাকে সবচেয়ে কাছের জ্যামাইকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গত ১২ জুন বৃহদান্ত্রে সফল অস্ত্রোপচারের এক সপ্তাহ পর গত মঙ্গলবার দুপুরে হাসপাতাল থেকে ছাড়া পান হুমায়ূন আহমেদ। অস্ত্রোপচারের কারণে তাকে প্রায় দুসপ্তাহ হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিেকরা। কিন্তু শারীরিক অবস্থার অভূতপূর্ব উন্নতি হওয়ায় এক সপ্তাহ আগেই তাকে ছাড়পত্র দেওয়া হয়।
গত বছরের ১৪ সেপ্টেম্বর হুমায়ূন আহমেদ ক্যান্সারের চিকিত্সার জন্য সপরিবারে নিউইয়র্ক আসেন। স্ত্রী মেহের আফরোজ শাওন ও দুই পুত্র নিষাদ ও নিনিতকে নিয়ে তিনি কুইন্সের ওজোনপার্কে ভাড়া বাসায় থাকেন।বিশেষ প্রতিনিধি, যুক্তরাষ্ট্র,ইত্তেফাক
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








