‘অ্যাপল আইফোন-৫ লজ্জায় ফেলবে স্যামসাং গ্যালাক্সি এস-৩ স্মার্টফোনকে’!

ডেস্ক: স্মার্টফোন জগতে অ্যাপল ও স্যামসাংয়ের মধ্যে প্রতিযোগিতা ক্রমেই তীব্রতর হচ্ছে। আর সে প্রতিযোগিতায় লাভবান হচ্ছেন ব্যবহারকারীরা। প্রযুক্তিকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছে স্মার্টফোন তাতে কোন সন্দেহ নেই। সে পথ ধরেই আবার প্রতিযোগিতায় নেমেছে জায়ান্ট এ প্রতিষ্ঠান দুটি। অ্যাপলের কর্মকর্তারা বলছেন, তাদের পরবর্তী সংস্করণ আইফোন-৫ রীতিমতো লজ্জায় ফেলে দেবে স্যামসাং গ্যালাক্সি এস-৩ মডেলের স্মার্ট ফোনকে। অবশ্য এখনও এর বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত কোন তথ্য প্রকাশ করা হয়নি। বাজারে আসার পূর্ব পর্যন্ত চমক হিসেবেই থাকছে। ফক্সকন প্রতিষ্ঠানটি অ্যাপলের আইফোন ও অন্যান্য ইলেক্ট্রনিক্স পণ্য-সামগ্রী অ্যাসেম্বল করে থাকে। ফক্সকনের প্রধান নির্বাহী টেরি গোউ বলেছেন, ভোক্তাদের উচিত আইফোন-৫ বাজারে আসা পর্যন্ত অপেক্ষা করা। কারণ তা স্যামসাং গ্যালাক্সি এস-৩ কে লজ্জায় ফেলবে। মানবজমিন
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests