গ্লোবাল পিস ইনডেক্সে বাংলাদেশ পিছিয়েছে ৮ ধাপ,আইসল্যান্ড সবচেয়ে শান্তিপূর্ণ দেশ
ডেস্ক: বিশ্বের শান্তিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ ৯১তম। ১৫৮টি দেশের ওপর ইন্সটিটিউট ফর ইকোনমিক অ্যান্ড পিস-এর করা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ওই স্থান পেয়েছে। তবে আগের বছরের চেয়ে বাংলাদেশের অবস্থান ৮ ধাপ কমেছে। ২০১১ সালে বাংলাদেশ ছিল ৮৩তম স্থানে। ২০১০ সালে তা ছিল ৮৭তে। তারও আগে ২০০৯ সালে তা ছিল ৯০তম। তবে ২০০৯ সালের তুলনায় বিশ্ব অধিক বেশি শান্তিপূর্ণ হয়ে উঠেছে। গ্লোবাল পিস ইনডেক্সে এসব কথা বলা হয়েছে। গতকাল সিডনিভিত্তিক ইন্সটিটিউট ফর ইকোনমিক অ্যান্ড পিস এ ইনডেক্স প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, বিভিন্ন দেশের সামরিক খরচ তার প্রতিবেশী দেশের তুলনা করে এবং মানবাধিকারের ভিত্তিতে এ তালিকা করা হয়েছে। এ তালিকায় এক নম্বর অবস্থান পেয়েছে আইসল্যান্ড। অর্থাৎ বিশ্বের মধ্যে আইসল্যান্ডই সবচেয়ে শান্তিপূর্ণ দেশ। এর পরেই রয়েছে ডেনমার্ক, নিউজিল্যান্ড। শীর্ষ ১০ শান্তিপূর্ণ দেশের মধ্যে রয়েছে আইসল্যান্ড, ডেনমার্ক, নিউজিল্যান্ড, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া, ফিনল্যান্ড ও সুইজারল্যান্ড। এ তালিকার সবচেয়ে নিচে অবস্থান করছে সোমালিয়া।মানবজমিন
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests