Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের সংবিধান ৯৮ লাখ ডলারে বিক্রি

অনলাইন ডেস্ক পঠিত: 115 বার

প্রকাশিত: June 23, 2012 | 5:44 PM

ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের ব্যক্তিগত সংগ্রহে থাকা সংবিধান ও অধিকার-সংক্রান্ত বিলের কপি রেকর্ড পরিমাণ দামে বিক্রি হয়েছে। গত শুক্রবার আয়োজিত নিলামে ৯৮ লাখ ডলারে এটি বিক্রি হয়। নিলামে ওঠা যুক্তরাষ্ট্রের কোনো বই বা ঐতিহাসিক নথির মধ্যে ওয়াশিংটনের ব্যবহৃত সংবিধানাটিই সর্বোচ্চ দামে বিক্রি হলো। সংবিধানটি নিলামে তোলে নিউ ইয়র্কের নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি। আগ্রহী ক্রেতারা টেলিফোন ও সরাসরি নিলামে অংশ নেয়। তবে সবাইকে পেছনে ফেলে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের মাউন্ট ভারনন লেডিস অ্যাসোসিয়েশন ওয়াশিংটনের স্বাক্ষর-সংবলিত এবং স্বর্ণখচিত সংবিধানটি কিনে নেয়। ২২৩ বছরের পুরনো এ নথিটি ২০ থেকে ৩০ লাখ ডলারে বিক্রি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল। প্রসঙ্গত, ভার্জিনিয়া অঙ্গরাজ্যের মাউন্ট ভারননে ওয়াশিংটনের বাড়ি ছিল। ১৭৮৯ সালে সংবিধানের ওই কপিটি ছাপানো হয়। ওই বছরই ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। মাউন্ট ভারনন লেডিস অ্যাসোসিয়েশনের মুখপাত্র অ্যান বুকআউট বলেন, ‘এটা আমাদের জন্য খুবই আনন্দের দিন। ইতিহাসের অনন্য এ দলিলটি মাউন্ট ভারননে ফিরিয়ে আনতে পেরে আমরা খুবই আনন্দিত।’ সংবিধানটি এখন থেকে মাউন্ট ভারনন গ্রন্থাগারে থাকবে। অ্যান জানান, খুব শিগগিরই ঐতিহাসিক গুরুত্বপূর্ণ এ নথিটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। মাউন্ট ভারননে ওয়াশিংটনের লাইব্রেরি থেকে ১৮৭৬ সালে সংবিধানের কপিটি বিক্রি করা হয়। পরে ১৯৬০-এর দশকে কালেক্টর রিচার্ড ডিয়েত্রিচ এক নিলামে সেটি আবার কিনে নেন। পরে তাঁর পরিবার সেটি বিক্রি করে দেয়। ঐতিহাসিক এই সংবিধানের বিভিন্ন পাতায় প্রেসিডেন্টের দায়-দায়িত্ব সম্পর্কে জর্জ ওয়াশিংটনের হাতে লেখা বহু পাদটিকা রয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও তৃতীয় প্রেসিডেন্ট টমাস জেফারসন এবং সাবেক অ্যাটর্নি জেনারেল জন জে-এর জন্য সংবিধানের এমন দুটি কপি ছাপানো হয়েছিল। এগুলো এখন ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের লিলি লাইব্রেরি এবং ব্যক্তিগত সংগ্রহে রয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের দেওয়া ভাষণের একটি পাণ্ডুলিপি ২০০৯ সালের ফেব্রুয়ারিতে ৩৪ লাখ ডলারে বিক্রি হয়। ১৮৬৪ সালে নির্বাচনে জয়ের পর তিনি ওই ভাষণ দিয়েছিলেন। এ ছাড়া ১৭৮৭ সালে ভাতিজাকে লেখা ওয়াশিংটনের একটি চিঠি ২০০৯ সালের ৩২ লাখ ডলারে বিক্রি হয়। সূত্র : বিবিসি, টেলিগ্রাফ।কালের কণ্ঠ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV