Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

প্রিন্স উইলিয়ামের জন্মদিনের উপহার

অনলাইন ডেস্ক পঠিত: 128 বার

প্রকাশিত: June 25, 2012 | 12:55 PM

ব্রিটিশ রাজত্বের উত্তরাধিকারী বলে কথা! সুতরাং তার জন্মদিনের উপহারটিও অবশ্যই হওয়া উচিত রাজকীয়। আর তাই গত বৃহস্পতিবার নিজের ৩০তম জন্মদিনে প্রিন্স উইলিয়াম উপহার পেলেন আস্ত একটা কটেজ। স্যানড্রিংহামে অবস্থিত অনিন্দ্যসুন্দর কটেজটি উপহার হিসেবে আদরের নাতিকে দিয়েছেন স্বয়ং রানী এলিজাবেথ। যদিও কটেজটি হয়েই আছে, তবু একে আর রাজকীয় করে তুলতে কিছুটা সময় প্রয়োজন। তাই আশা করা হচ্ছে চলতি বছরের মধ্যেই স্যানড্রিংহামের এই কটেজ উইলিয়াম আর কেট দম্পতির জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে যাবে। কটেজটি বানিয়েছিলেন রাজা ৭ম অ্যাডওয়ার্ড। এছাড়া ১৮৯৩ সালে বিয়ের পর থেকেই এই কটেজেই বসবাস করতেন রাজা পঞ্চম জর্জ এবং রানী মেরি। এই স্যানড্রিংহাম কটেজ রাজা পঞ্চম জর্জের এত প্রিয় ছিল যে, তিনি একে বিশ্বের যে কোনো স্থানের চেয়ে তার সব থেকে প্রিয় জায়গা বলে আখ্যায়িত করেন।
দাদির কাছ থেকে এই অনিন্দ্য কটেজটি পেয়ে উইলিয়ামও খুব খুশি হয়েছেন। কারণ কটেজটি তার খুব প্রিয়। গত বছর কেটের সঙ্গে বিয়ের পর তারা এই কটেজেই স্বামী-স্ত্রী হিসেবে নিজেদের প্রথম বড়দিনটি কাটিয়েছেন। দুই হাজার একর জমি নিয়ে তৈরি স্যানড্রিংহাম স্টেটটি নরফোকের কিংস লেনের কাছাকাছি অবস্থিত। ১৯৫২ সালে সিংহাসনে আরোহণের পর থেকেই এটি রানী এলিজাবেথের সম্পত্তি ছিল। অবশ্য ১৮৯২ সাল থেকেই এটি রাজপরিবারের সম্পত্তি। এই সম্পত্তির অনেকখানিই সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকলেও পাপারাজ্জিদের জন্য রাজপরিবারের বিশ্রামের জায়গাগুলোতে প্রবেশ নিষিদ্ধ।বিবিসি/আমার দেশ
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV