Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

শান্তি আলোচনা এগিয়ে নিতে মধ্যপ্রাচ্যে হিলারি

অনলাইন ডেস্ক পঠিত: 19 বার

প্রকাশিত: September 14, 2010 | 1:36 AM

ইউএসএ নিউজএনওয়াই ডেস্ক: শান্তি আলোচনা আরও এগিয়ে নিতে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ইসরায়েল ফিলিস্তিনে বসতি স্থাপন সাময়িকভাবে স্থগিত করায় শান্তি আলোচনার অগ্রগতি নিয়ে আশা জেগেছে।
বসতি স্থাপন বন্ধ রাখার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৬ সেপ্টেম্বর। কিন্তু স্থগিতাবস্থা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শান্তি আলোচনায় আরও বেশি সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
মধ্যপ্রাচ্য প্রতিনিধি জর্জ মিটশেলকে সঙ্গে নিয়ে হিলারি ক্লিনটন আজ মঙ্গলবার মিসরের শারম আল শেখ অবকাশযাপনকেন্দ্র এবং বুধবার জেরুজালেমে বৈঠক করবেন।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে আলোচনা করবেন হিলারি। গত ৩ সেপ্টেম্বর ওয়াশিংটনে নেতানিয়াহু ও আব্বাসের মধ্যে সরাসরি আলোচনা শুরু হয়েছে।
দ্বিতীয় দফার আলোচনায় ইসরায়েলি বসতির বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হতে পারে বলে মনে করছেন নিকট প্রাচ্যবিষয়ক মার্কিন সাবেক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ডেনিন।
ডেনিন বলেন, ‘বসতি স্থাপন স্থগিতের বিষয়ে কিছু প্রস্তাব গ্রহণ করা হবে এবারের প্রধান চ্যালেঞ্জ। কেননা, এ বিষয় কোনো পরিষ্কার সিদ্ধান্ত ছাড়া তারা যাই করুক না কেন কোনো কাজে আসবে না।’ বসতি স্থাপনের ওপর স্থগিতাবস্থা আর বাড়ানো হবে না বলে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা। তবে ফিলিস্তিনের পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয়েছে, বসতি স্থাপন অব্যাহত থাকলে তারা শান্তি আলোচনা ভেঙে দেবে।
ক্লিনটনের সফরের সময় এ বিষয়ে কোনো অগ্রগতি হবে কি না, তা নিয়ে সন্দেহ আছে সাবেক কূটনীতিক ডেনিনের। তিনি জানান, বরং চলতি মাসের শেষ সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি নেতানিয়াহু-আব্বাস দ্বিপক্ষীয় বৈঠক হলে সেখানে আরও বিস্তারিত আলোচনা হতে পারে।
গাজা সীমান্তে গত রোববার ইসরায়েলি ট্যাংক থেকে ছোড়া গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হওয়ার পর শীর্ষ মার্কিন কূটনীতিকেরা এ সফরে যাচ্ছেন।
এদিকে রোববার তিন ফিলিস্তিনি নিহত হওয়ার পর গতকাল সোমবার ইসরায়েলি ভূখণ্ডে রকেট ছুড়েছে ফিলিস্তিনি জঙ্গিরা। তবে এতে কেউ হতাহত হয়নি। এএফপি।

ট্যাগ:
Situs Streaming JAV