বঙ্গবন্ধু চরিত্রে অমিতাভ,তরুণ মুজিব চরিত্রে অভিষেক ও সুলতানা কামাল চরিত্রে ঐশ্বরিয়া

গত বছর আবদুল গাফ্ফার চৌধুরী মুম্বাইয়ে অমিতাভের সঙ্গে দেখা করে নিরাশ হয়ে ফিরে এলেও পরবর্তীতে তার চলচ্চিত্রের স্ক্রিপ্ট পাঠানোর পর সর্বপ্রথম অভিষেক বচ্চন ছবিটি নিয়ে আগ্রহ প্রকাশ করেন চলচ্চিত্রকারের কাছে। অবশেষে বঙ্গবন্ধু চরিত্রে অমিতাভ বচ্চনের আনুষ্ঠানিক সম্মতি দেওয়ায় দেশ বরেণ্য কলামিস্ট ও অমর একুশের গানের রচয়িতা আবদুল গাফ্ফার চৌধুরীর ‘দ্য পোয়েট অব পলিটিক্স’-এর কাজ খুব শিগগিরই শুরু হবে বলে জানা গেছে।
বেশ কয়েক বছর ধরেই বঙ্গবন্ধুকে নিয়ে বড় ক্যানভাসে চলচ্চিত্র নির্মাণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তিনি। একদিকে ছবিটির পরিকল্পক এবং নির্মাতা আবদুল গাফ্ফার চৌধুরী কোনোভাবেই এই চরিত্রের জন্য অমিতাভের বিকল্প ভাবতে পারছিলেন না। অন্যদিকে স্ক্রিপ্ট হাতে নিয়ে অমিতাভ প্রথমে তাকে বলেছিলেন, ‘এত বড় মাপের একজন নেতার চরিত্র যদি আমি ঠিকঠাক মতো পর্দায় উপস্থাপন না করতে পারি, তবে তা হবে আমার জন্য বড় অন্যায়। আমি এত বড় ঝুঁকি নিতে পারি না।’ এরপরও নির্মাতা ছবিটি নিয়ে হাল ছাড়েননি। কোনো ধরনের বিকল্পও ভাবেননি।
সম্প্রতি অমিতাভের এই সম্মত হওয়ার খবরটি বলিউডের বেশ ক’জন তারকার টুইটারে প্রকাশ পেলে দ্রুত মিডিয়াতে ছড়িয়ে পড়ে। অবশেষে এখন শুধু অমিতাভ একাই নন, গোটা অমিতাভ পরিবার ‘দ্য পয়েট অব পলিটিক্স’ চলচ্চিত্রটির সাথে সম্পৃক্ত থাকার জন্য সম্মতি প্রদান করেছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা যায়।
এ ছাড়াও তরুণ শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করবেন অভিষেক বচ্চন। বঙ্গবন্ধুর পুত্রবধূ সুলতানা কামালের চরিত্রে অভিনয় করবেন ঐশ্বরিয়া রাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চরিত্রে অভিনয়ের বিষয়ে বন্যা মির্জার কথা শোনা যাচ্ছে। এ ছাড়া শাবানা আজমী, শর্মিলা ঠাকুর, খায়রুল আলম সবুজসহ একাধিক স্বনামধন্য অভিনেতা-অভিনেত্রী কাজ করবেন এই চলচ্চিত্রে। ছবিটি পরিচালনার দায়িত্ব নিয়েছেন শ্যাম বেনেগাল। ইতিমধ্যেই নির্মাতা আবদুল গাফ্ফার চৌধুরীর সাথে পরিচালক শ্যাম বেনেগালের চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানা যায়। শ্যাম বেনেগালও বিনা পারিশ্রমিকে সার্বিক সহায়তা প্রদান করবেন বলে জানিয়েছেন। এরপরও ‘দ্য পয়েট অব পলিটিক্স’ ছবিটি নির্মাণ ব্যয় হবে প্রায় ২০ কোটি টাকা। আবদুল গাফ্ফার চৌধুরী বলেন, ‘এর আগে ভারতের গান্ধী চরিত্র নিয়ে চলচ্চিত্রে মোট ৬০ জন গুরুত্বপূর্ণ পারফর্মার অভিনয় করেছিলেন। আর এই চলচ্চিত্রে থাকবেন ৮০ জন।’ তবে বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শন করে অধিকাংশ অভিনয়শিল্পীই প্রায় বিনা পারিশ্রমিকে কাজ করবেন বলে জানা যায়। ইতিহাসের অন্যতম সাক্ষী এই চলচ্চিত্রের অর্থায়ন করছেন অধিকাংশ প্রবাসী বাঙালি। এ ছাড়াও আমেরিকান ছবি নির্মাতা প্রতিষ্ঠান এমজেএম এ ছবিতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। তবে কবে নাগাদ ছবিটির শুটিং শুরু হবে তা জানা যায়নি।
বঙ্গবন্ধুর চরিত্রে অমিতাভ

তানভীর তারেক : অবশেষে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয়ের জন্য সম্মত হলেন বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন। প্রায় তিনবছর ধরে বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়ে এর কলাকুশলী চূড়ান্তের কাজ করে চলেছেন এদেশের বরেণ্য কলামিস্ট ও অমর একুশের কালজয়ী গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। চলচ্চিত্রের নাম ‘দ্য পোয়েট অব পলিটিক্স’। চলচ্চিত্রটি নিয়ে প্রথম থেকেই কেন্দ্রীয় চরিত্র হিসেবে নির্মাতা ভেবে রেখেছিলেন অমিতাভ বচ্চনকে। এ বিষয়ে বেশ ক’বার মুম্বাইতে যোগাযোগ করে নিরাশ হয়ে ফিরে আসেন তিনি। এরপরও হাল ছাড়েন নি। বিভিন্ন সাক্ষাত্কারে অমিতাভ বচ্চন এ প্রসঙ্গে বলেছেন, বঙ্গবন্ধু’র মতো নেতার চরিত্র করাটা অনেক দুরূহ একটি কাজ। কোনভাবে ভুল হলে তা এই মহান নেতার প্রতি অসম্মান হয়ে যাবে। আমি এই ঝুঁকি নিতে চায়নি।’
অবশেষে পুরো স্ক্রীপ্ট পড়ে এখন শুধু অমিতাভ বচ্চন একাই নন বচ্চন পরিবারের আরো দুজন গুরুত্বপূর্ণ সদস্য অর্থাত্ অভিষেক বচ্চন অভিনয় করবেন তরুণ শেখ মুজিবুর রহমানের চরিত্রে আর বঙ্গবন্ধু’র পুত্রবধূ সুলতানা কামালের চরিত্রে অভিনয় করবেন ঐশ্বরিয়া রায় বচ্চন। বেশ কয়েকটি ওয়েবসাইটে এই চূড়ান্ত সম্মতির খবরের সত্যতা পাওয়া গেছে। এদিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র চরিত্রে কে অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। তবে অন্যান্য চরিত্রে অভিনয় করবেন শর্মিলী ঠাকুর, সাবানা আজমীসহ একাধিক অভিনেতা।
নির্মাতা মারফত জানা যায়, পুরো চলচ্চিত্রে প্রায় সকল অভিনেতায় এই ঐতিহাসিক চলচ্চিত্রের জন্য কোন পারিশ্রমিক নিচ্ছেন না। এই বিশাল প্রেক্ষাপটে শেরেবাংলা, মওলানা ভাসানী, মানিক মিয়া থেকে শুরু করে ইতিহাসের গুরুত্বপূর্ণ চরিত্রের সেলুলয়েড রূপদান থাকবে বলে জানা গেছে। আমেরিকার চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান এমজেএম এর কারিগরি দিক দেখাশোনার দায়িত্বে থাকবেন। হলিউড বক্স অফিসে ইংরেজীতে এই চলচ্চিত্র মুক্তি পেলেও পরবর্তী বাংলাসহ বিভিন্ন ভাষায় রূপান্তর ও সাবটাইটেলসহ মুক্তি দেয়া হবে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে নির্মাতা আব্দুল গাফফার চৌধুরী বলেন, ‘এর আগে ভারতের গান্ধী চরিত্র নিয়ে চলচ্চিত্রে মোট ৬০ জন গুরূত্বপূর্ণ পারফরমার অভিনয় করেছিলেন। আর এই চলচ্চিত্রে থাকবেন ৮০ জন।’ ইত্তেফাক
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests