গাঙচিল সাহিত্য আসরের বর্ণাঢ্য ঈদ পূনর্মিলনী
নিউইয়র্ক: প্রবাসের অন্যতম সাহিত্য সংগঠন গাঙচিল সাহিত্য আসরের উদ্যোগে গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় এ বছরের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়।ব্রুকলিনের জাফরান রেস্টুরেন্টের পার্টি হলে অনুষ্ঠিত এ বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি ছিলেন

কনসাল জেনারেল শাব্বির আহমদ চৌধূরী এবং বিশেস অতিথি ছিলেন এ্যাডভোকেট এন মজুমদার।সংগঠনের সভাপতি খান শওকত এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদিকা নিলুফার রেজা পারভীজের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,এই প্রবাসে সাহিত্য চর্চায় গাঙচিল বিরতিহীনভাবে পৌনে তিন বছর যাবত যেভাবে চমৎকার

চমৎকার সাহিত্য আসর উপহার দিয়ে যাচ্ছে তা সত্যিই প্রশংসার দাবী রাখে। ভবিষ্যতে কনস্যুলেটের সহযোগীতায় প্রবাসী লেখক সাংবাদিক বুদ্দিজীবিদের নিয়ে এক সাথে আরো ব্যাপকভাবে কাজ করার বিষয়ে তিনি আগ্রহ প্রকাশ করেন।

এরপর আসরের নিজস্ব শিল্পীদের পরিবেশিত ‘রমজানের ওই রোজার শেষে এলো খুশীর ঈদ’- পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলামিস্ট ও ঔপন্যাসিক সাঈদ তারেক, কবি ডঃ তারিক চৌধূরী, কলামিস্ট ম. ই. শাহিন, গবেষক স্বপন বসু, সাংবাদিক বরুন ঘোষ, সাপ্তাহিক চিত্রালী সম্পাদক বাবু সুদীপ্ত দেব, ক্যাপ্টেন রেজা, মেহের চৌধূরী, আফিয়া নাসরিন ও কাউসার রায়হান হায়দার। স্বরচিত কবিতা পাঠ করেন রেজাউল করিম, মমতাজ বেগম আলো, নাসিরউদ্দিন চৌধূরী, মনজুর কাদের, শহিদুল সরকার, সাকিনা ডেনী, মুহম্মদ আলী বাবুল ও তামান্নাতুল কোবরা প্রমূখ। সাকিনা ডেনী এবং শহিদুল সরকারের পরিচালনায় গাঙচিল সদস্যদের এক মনোমুগ্ধকর সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর ক্যাপ্টেন রেজাউল করিমের পরিচালনায় অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগীতা, কবি রেজাউল করিমের পরিচালনায় কৌতুক পরিবেশিত হয়। সব শেষে নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি