চালকবিহীন গাড়ি তৈরি করবে মার্কিন গাড়িনির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড মোটর কোম্পানি

২৬ জুন চালকবিহীন গাড়ি তৈরির ঘোষণা দিয়েছে মার্কিন গাড়িনির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড মোটর কোম্পানি। এক খবরে হাফিংটন পোস্ট এ তথ্য জানিয়েছে।
অবশ্য শুরুতে ট্রাফিক জ্যামে পড়লে চালককে সহায়তা করতে পারে—এমন প্রযুক্তি তৈরির ঘোষণা দিয়েছে ফোর্ড। ‘ট্রাফিক জ্যাম অ্যাসিস্ট’ নামের এই প্রযুক্তিটিই চালকবিহীন গাড়ি তৈরির আরও কাছে নিয়ে গেল ফোর্ডকে।
ট্রাফিক জ্যামে আটকে পড়লেও ‘ট্রাফিক জ্যাম অ্যাসিস্ট’ প্রযুক্তিটির কল্যাণে এখন থেকে আর চালককে গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে গলদঘর্ম হতে হবে না। জ্যামে বসে থাকার সময়টুকু চালক ‘ট্রাফিক জ্যাম অ্যাসিস্ট’-এর এ ‘স্বয়ংক্রিয়’ চালকের হাতে গাড়ির নিয়ন্ত্রণ ছেড়ে দিয়ে অন্য কাজ করতে পারবেন। গাড়ির সঙ্গে যুক্ত থাকা ক্যামেরা আর সেন্সর চারপাশের গাড়ির অবস্থা বিশ্লেষণ করে কী করতে হবে, সে সিদ্ধান্ত নিতে সক্ষম।
এরই মধ্যে চালকবিহীন গাড়ি তৈরিতে সফলতা পেয়েছে গুগল। সম্প্রতি চালকবিহীন গাড়ি চালানোর জন্য অনুমতিও পেয়েছে প্রতিষ্ঠানটি। এখনো চালকবিহীন গাড়ি নিয়ে গবেষণা অব্যাহত রেখেছে তারা। গুগল আর ফোর্ড ছাড়াও সম্প্রতি গাড়িনির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটরস চালকবিহীন গাড়ি তৈরির ঘোষণা দিয়েছে।
গবেষকেরা বলছেন, চালকবিহীন গাড়ি রাস্তার জন্য নিরাপদ ও সড়ক দুর্ঘটনা রোধ করতে পারবে। তাই ভবিষ্যতে চালকবিহীন গাড়ি রাস্তায় ছুটে বেড়ালেও অবাক হওয়ার কিছু নেই।প্রথম আলো

সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests