দিনে দুই কাপ কফি হৃদরোগ প্রতিরোধক-গবেষণার তথ্য

ডেস্ক: দিনে দুই কাপ কফি এনে দিতে পারে চনমনে সজীবতা। আর তার সঙ্গে যদি বাড়তি কিছু পাওয়া যায়, সেটা তো উপরি পাওয়া। গবেষকরা এমন সুখবরই দিচ্ছেন। তারা বলছেন, দিনে নিয়মিত দুই কাপ কফি হার্টকে সুস্থ ও সবল রাখতে বেশ কার্যকর। আর তাতে হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যাবে। ক্যান্সারের চেয়ে হার্ট অ্যাটাকে বেশি মানুষ মৃত্যুবরণ করে থাকেন। নতুন গবেষণায় প্রমাণিত হয়েছে, পরিমিত মাত্রায় কফি পান হৃদরোগের সমস্যা অনেকটা দূরে সরিয়ে দেয়। অবশ্য অতিমাত্রায় কফিপানে উল্টোটাই ঘটবে। এমন খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। এর আগে ৫টি গবেষণার তথ্য তুলনামূলক পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে ও সব ফলাফল একত্রিত করে নতুন এ গবেষণার ফলটি প্রকাশ করা হয়। সে হিসেবে প্রায় দেড় লাখ নারী-পুরুষের ওপর জরিপটি চালানো হয়েছে। এতে দেখা গেছে, যারা কফি পান করেন না, তাদের তুলনায় পানকারীদের হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার ঝুঁকি ১১ শতাংশ কম। অন্যদিকে যারা প্রতিদিন ৫ কাপ বা তার বেশি কফি পান করেন, তাদের ক্ষেত্রে হার্টের সমস্যায় আক্রান্ত হওয়ার সমূহ ঝুঁকি রয়েছে। সুতরাং পরিমিত মাত্রায় কফি পানই নিরাপদ। গবেষকদের পরামর্শও তাই দিনে দুই কাপ কফির বেশি নয়। মানবজমিন
সর্বশেষ সংবাদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং