Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

এবারও নিউ ইয়র্কে জন্মদিন পালন করবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক পঠিত: 132 বার

প্রকাশিত: September 15, 2010 | 12:19 AM

নিউ ইয়র্ক থেকে এনা: 
  গত বছরের মতো এবারও প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তার ৬৪তম জন্মদিন উদযাপন করবেন নিউ ইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেল কক্ষে।
 ২৮শে সেপ্টেম্বর হচ্ছে তার জন্মদিন। জাতিসংঘের ৬৫তম সাধারণ অধিবেশনে যোগদানের জন্য তিনি এই হোটেলে থাকবেন ২০শে সেপ্টেম্বর থেকে ২৮শে সেপ্টেম্বর পর্যন্ত। তার সঙ্গে থাকবেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়, পুত্রবধূ ক্রিস্টিনা জয়, নাতনি সোফিয়া এবং একমাত্র বোন শেখ রেহানা। জন্মদিন উপলক্ষে ভেতরে ভেতরে নানা প্রস্তুতি চলছে প্রবাসে তার ঘনিষ্ঠজনদের মধ্যে। এদিকে শেখ হাসিনা নিউ ইয়র্কে অবস্থানকালে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদানের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামা প্রদত্ত এক সংবর্ধনা সমাবেশেও অংশ নেবেন। সে সমাবেশে বিশ্বের নারী ব্যক্তিত্বরা অংশ নেবেন বলে জানা গেছে। শেখ হাসিনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট দিয়ে ব্রাসেলস আসার পর ২০ ঘণ্টা যাত্রা বিরতি দেবেন। সে সময় ইউরোপের আওয়ামী লীগ পরিবারের লোকজনের সঙ্গে মতবিনিময় করা ছাড়াও বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠকে মিলিত হতে পারেন। উল্লেখ্য, পরিবর্তিত কর্মসূচি অনুযায়ী শেখ হাসিনা ২০ সদস্যের প্রতিনিধি দল নিয়ে এ ফ্লাইটে আসবেন ব্রাসেলস। এরপর সেখান থেকে ডেল্টা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ২০শে সেপ্টেম্বর দুপুরের দিকে জেএফকে অবতরণ করবেন তারা। প্রতিনিধি দলের অপর ৮০ সদস্য আসবেন আমিরাতের ফ্লাইটে। উল্লেখ্য, এবারের প্রতিনিধি দলে ৩০ জন রয়েছেন ব্যবসায়ী ব্যক্তিত্ব। সাংবাদিক রয়েছেন ১১ জন। শেখ হাসিনা তার কানের চিকিৎসার ফলোআপের জন্য এবারও মেরিল্যান্ডের জন হপকিন্স হাসপাতালে যেতে পারেন। তবে সেটি হবে ওই ৮ দিনের মধ্যেই। ২০০৪ সালের ২১শে আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে তাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা করা হয়। সে সময় প্রাণে বেঁচে গেলেও তার কান ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে নিউ ইয়র্কে অবস্থানকালে শেখ হাসিনাকে কালো পতাকা প্রদর্শনসহ বিক্ষোভ সমাবেশের ব্যাপক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি, যুবদল, জাসাস, তারেক পরিষদসহ বিভিন্ন সংগঠন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, বঙ্গবন্ধু পরিষদসহ বেশ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে জাতিসংঘের সামনে শান্তি সমাবেশের প্রস্তুতি চলছে। উভয় গ্রুপই পুলিশ প্রশাসনের অনুমতি সংগ্রহ করেছে এসব কর্মসূচির জন্য। এছাড়া ২৬শে সেপ্টেম্বর সন্ধ্যায় নিউ ইয়র্কে দলীয় আয়োজনে শেখ হাসিনার একটি সংবর্ধনা সমাবেশের প্রস্তুতি চলছে।
ট্যাগ:
Situs Streaming JAV