Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের অবস্থা সঙ্কটাপন্ন

অনলাইন ডেস্ক পঠিত: 180 বার

প্রকাশিত: July 1, 2012 | 11:15 AM

 নিউজ ওয়ার্ল্ড, নিউ ইয়র্ক : জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের অবস্থা সঙ্কটাপন্ন। গত শুক্রবার অবস্থার অবনতি হলে আকস্মিকভাবে আবারও তাকে অপারেশন করার সিদ্ধান্ত নেয় নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত বেলভ্যু হাসপাতাল কর্তৃপক্ষ। স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত ১টার সময় এ রিপোর্ট লেখা পর্যন্ত অপারেশন হয়েছে কিনা জানা যায়নি। তবে হুমায়ূন আহমেদের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র তার অবস্থাকে অত্যন্ত সঙ্কটাপন্ন বলে জানিয়েছে। গত সপ্তাহে দ্বিতীয় অপারেশনের পর থেকেই প্রচণ্ড ব্যথার কারণে হুমায়ূন আহমেদকে ব্যথানাশক ইনজেকশন দিয়ে অচেতন করে রাখা হয়েছে। তবে ওষুধের ঘোর কাটলেই প্রচণ্ড ব্যথায় তিনি কূঁকিয়ে উঠছেন। এ অবস্থায় আবারও মরফিন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হচ্ছে তাকে। প্রচণ্ড ব্যথায় কাতর হুমায়ূন আহমেদ সম্প্রতি যন্ত্রণায় ছটফট করতে গিয়ে চেয়ার থেকে নিচে পড়ে যান। এতে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। এর মধ্যে ইনফেকশন এবং একে একে তিনটি অপারেশনে একেবারেই কাহিল হয়ে পড়েছেন তিনি।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV