Friday, 23 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

খাদ্য তালিকায় জীবন্ত ব্যাঙ!

অনলাইন ডেস্ক পঠিত: 138 বার

প্রকাশিত: July 1, 2012 | 12:08 PM

  ডেস্ক: যে খাবারটির কথা এখন বলা হবে, তা শুনতে নিঃসন্দেহে মানসিক প্রস্তুতির একটা ব্যাপার রয়েছে। প্রয়োজনে বমির একটা-আধটা ট্যাবলেটও পুরে দিতে পারেন পেটে। বাঙালির খাদ্য তালিকায় পান্তা-ইলিশ যেমন জনপ্রিয়, সেই একই ভাবে ব্যাঙ জনপ্রিয় চীন, জাপান, থাইল্যান্ডের মানুষের কাছে। আর যদি হয় নৈশভোজ, তবে তো কথাই নেই। হ্যাঁ- কথাটা প্রায় সবাই জানেন। কিন্তু জানা আর মানা তো এক কথা নয়। ভাবুন তো একবার- হাত-মুখ ধুয়ে পরিপাটি হয়ে খেতে বসেছেন। আর আপনার প্লেটে পরিবেশন করা হলো জীবন্ত একটি ব্যাঙ। ব্যাঙটি হয়তো লাফাবে না। তবে আপনার গ্যারান্টি নেই। অবশ্য আপনি যদি জাপানের জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে থাকেন, তবে বিষয়টা ভিন্ন। জাপানের একটি রেস্টুরেন্টে সম্প্রতি এমনই একটা বড় আকৃতির জীবন্ত  ‘কোলাব্যাঙ’ প্রজাতির ব্যাঙ পরিবেশন করা হয়েছিল। সিঙ্গাপুরের এসটিওমপি নামের একটি ওয়েবসাইটে মজার এ ভিডিওটি আপলোড করা হয়েছে। যাই হোক, বেচারা ব্যাঙটিকে প্রথমে ঝলসানো হবে বা কিছু অংশ স্যুপের জন্যও রাখা হতে পারে। ঝলসানো ব্যাঙটি ‘ফ্রগ সাশিমি’ হিসেবেই সেখানে পরিচিত। ভয় পাবেন না। ব্যাঙগুলোকে ছোট থেকে বড় করা হয় মানুষের খাবার হিসেবেই। ভয় নেই। ব্যাঙের স্যুপই বলুন, আর ঝলসানো রান্না। কোনটিই ক্ষতিকর নয় বলেই মনে করেন জাপানীরা। বরং বেশ উপাদেয় খাদ্য-তালিকায় ব্যাঙের স্থান রয়েছে সেখানে। ভক্তি তো থাকছেই।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ