Friday, 23 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

নিউজার্সিতে চট্রগ্রামবাসীর বার্ষিক বনভোজন ও মিলনমেলা

অনলাইন ডেস্ক পঠিত: 65 বার

প্রকাশিত: July 1, 2012 | 3:03 PM

আকবর হোসাইন, আটলাণ্টিক সিটি,  : গত ২৬শে জুন মঙ্গলবার যথারীতি প্রতিবছরের ন্যায় এবারও আটলাণ্টিক সিটিসহ নিউজার্সির বিভিন্ন স্থান থেকে জড়ো হওয়া শত শত প্রবাসীর উপস্থিতিতে রেড ব্যাংক ন্যাশনাল পার্কে অনুষ্টিত হয়ে গেল নিউজার্সিতে বসবাসরত চট্রগ্রাম বাসীর বার্ষিক বনভোজন ও মিলনমেলা। ২০১২ সালের প্রথম পিকনিক হওয়ার কারনে প্রায় ৫ শতাধিক চট্রগ্রামবাসী এবং অন্যান্য অঞ্চলের বাংলাদেশীরা এই মিলন মেলায় উপস্থিত হয়ে ছিলেন।

 

চট্রগ্রাম সমিতি নিউজার্সির এ বার্ষিক বনভোজন ও মিলনমেলায় নির্দিষ্ট সময়ে বনভোজন স্থলে সবাই পৌঁছেন । সকাল ১১টার মধ্যে বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা প্রাইভেট গাড়ীর বহর বনভোজনস্থলে পৌঁছলে পুরো পিকনিক স্থল চট্রগ্রাম বাসীর মিলন মেলায় পরিনত হয়।সংগঠনের কর্মকতাগণ আগত অতিথিদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এবারের বনভোজন ও মিলনমেলার শুভ উদ্বোধন করেন বনভোজন কমিটির আহবায়ক মোঃ জমির উদ্দিন খোকন এবং যুগ্ণ-আহবায়ক ওবায়দুল্লাহ চৌধুরী, ফারুক তালুকদার, মোঃ লোকমান, নুর মোহামদ, দিপংকর মিত্র, এবং বিপ্লব দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

সকালের ব্রেকফাষ্টের পরেই শুরু হয় খেলাধুলার পর্ব। সুমন মজুমদারের পরিচালনায় এবং রিয়াজ, বখতিয়ার, জাহাঙ্গীর, আমিন, জাহান, কবির এবং কাজী জসীমের সহযোগিতায় বিভিন্ন বয়সী ছেলেমেয়ে, পুরুষ-মহিলাদের দৌড় প্রতিযোগিতা, মিউজিক্যাল বল, ছোটদের যেমন খুশী তেমন সাজসহ অন্যান্য খেলাধুলা অনুষ্ঠিত হয় খেলা শেষে বনভোজন ও মিলনমেলার সকল নেতৃবৃন্দের সহযোগিতায় সুস্বাদু ও রুচিসম্মত মধ্যাহ্ন ভোজে আপ্যায়ন করান সবাইকে।

মধ্যাহ্ন ভোজ শেষে স্থানীয় সঙ্গীত শিল্পী দীপংকর মিত্র, শাহজাহান সিরাজ, এবং কয়েকজন ক্ষুধে শিল্পীর পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বনভোজনের অন্যতম প্রধান আর্কষণ ছিল চট্রগ্রাম বেতারের অন্যতম জনপ্রিয় শিল্পী নাদিরার সংগীত পরিবেশন ।মূর্হুমূহ করতালির মধ্যে উপস্থিত দর্শকরা শিল্পীর সাথে নেচে গেয়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আর্কষণীয় র‌্যাফেল ড্র এবং পুরষ্কার বিতরনী পর্ব অনুষ্ঠিত হয়

পরিশেষে রেড ব্যাংক ন্যাশনাল পার্কে এসে বনভোজন ও মিলনমেলাকে স্বার্থক ও সফল করার জন্য আমন্ত্রিত অতিথিবৃন্দ ও উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান চট্রগ্রাম সমিতির উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য সৈয়দ মোঃ কাউছার, আবদুর রফিক, বিশ্বনাথ চৌধুরী ভূলু চৌধুরী এবং আকতার কামাল। তারা যে সকল নেতৃবৃন্দ ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বনভোজন সফল ও স্বার্থক করার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ