Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে প্রচণ্ড দাবদাহ ওঝড়ে বিপর্যস্ত জনজীবন : ৪০ লাখ মানুষ বিদ্যুত্হীন ১৩ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক পঠিত: 137 বার

প্রকাশিত: July 1, 2012 | 5:19 PM

Details

 যুক্তরাষ্ট্রের জন্য জুন মাসকে বিপর্যয়ের মাসই বলা চলে। কলোরাডোর দাবানলের পর এবারে ভয়াবহ বজ্রপাত এবং ঝড়ো হাওয়ার কবলে পড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির জনজীবন। ওয়াশিংটনসহ যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় এলাকায় গত শনিবার রেকর্ড তাপমাত্রার পর প্রচণ্ড ঝড়ের কারণে প্রায় ৪০ লাখ মানুষ বিদ্যুত্হীন অবস্থায় রয়েছে বলে জানা গেছে। বিদ্যুত্ না থাকায় গরমে রাজধানী ওয়াশিংটন ডিসির মানুষের প্রাণ প্রায় ওষ্ঠাগত। বিভিন্ন এলাকায় ঝড় ও বজ্রপাতের কবলে পড়ে মারা গেছে ১৩ জন। এদিকে দাবানলে বিপর্যস্ত কলোরাডো সফরে গেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।

জানা গেছে, ওয়েস্ট ভার্জিনিয়া, ভার্জিনিয়া, ওয়াশিংটন ও মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ওপর দিয়ে ঘন্টায় প্রায় ১২০ কি.মি. গতিবেগে একাধিক ঝড় বয়ে যায়। যুক্তরাষ্ট্রের আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ো হাওয়াটি ওয়েস্ট ভার্জিনিয়ায় আঘাত হানার পর ওহিয়োর ভেতর দিয়ে ইন্ডিয়ানা থেকে পূর্বাঞ্চলে গিয়ে আঘাত হানে। ওয়েস্ট ভার্জিনিয়ায় ৫ লাখের বেশি মানুষ বিদ্যুত্ বিচ্ছিন্ন হওয়ায় সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

এছাড়া সেখানে ঝড়ের কবলে পড়ে এক বৃদ্ধসহ মারা গেছে কমপক্ষে ৬ জন। গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল এবং পূর্বাঞ্চলের হাজার হাজার মানুষ গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে হাঁস-ফাঁস করছিল। ঝড়ের আগের দিন পূর্বের রেকর্ড ভেঙ্গে সেখানকার তাপমাত্রা ছিল প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস। এর পরই শনিবার বজ্রসহ ঝড়ো হাওয়া শুরু হয়। ঝড়ের কারণে সেখানকার রাস্তাঘাটে এখন গাছ, গাছের ডালপালা ও বিদ্যুতের ছেঁড়া তার পড়ে আছে। এছাড়া অনেক জায়গায় লাইনের ওপর গাছ পড়ে ও বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় ওয়াশিংটনের সব মেট্রো লাইনেই ট্রেন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই তাপমাত্রা চলতি সপ্তাহজুড়ে এবং তার পরেও থাকতে পারে। শনিবার কানসাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, উচ্চ তাপমাত্রার কারণে মধ্য-পশ্চিমাঞ্চলজুড়ে ভয়াবহ রকমের বজ্রপাত হচ্ছে। আকাশে ঘন ঘন বিজলি চমকাচ্ছে এবং ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। ভয়াবহ এই বজ্রপাত ও ঝড়ের কবলে পড়ে এখন পর্যন্ত ১৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। গরম থেকে বাঁচতে পর্যাপ্ত ঠাণ্ডা পানি এবং এয়ারকন্ডিশনিং ব্যবস্থা না পেলে যে কারো প্রাণহানি বা জীবনঝুঁকির আশঙ্কা রয়েছে বলে সতর্ক করে দিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে দাবানলে বিপর্যস্ত কলোরাডো সফর শুরু করেছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার কলোরাডোকে সরকারের পক্ষ থেকে দুর্যোগকবলিত অঞ্চল ঘোষণার পর ওবামা শনিবার তার এই সফর শুরু করলেন। জানা যায়, দাবানলে এখন পর্যন্ত কলোরাডোর প্রায় এক লাখ ৬০ হাজার একর বন সম্পূর্ণ পুড়ে গেছে। ওয়?ালডো ক্যানিয়নের দাবানলের কারণে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর কলোরাডো স্পিং হুমকির মুখে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই রাজ্যের দাবানল উপদ্রুত এলাকায় যুক্তরাষ্ট্রের অর্ধেক অগ্নিনির্বাপক যন্ত্রপাতি ও সরঞ্জাম মোতায়েন করা হয়েছে।বিবিসি,আল জাজিরা  /ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV