ইউক্রেনের রাজধানী কিয়েভে শেষ হলো ইউরোপীয় ফুটবল উত্সব

বর্তমান চ্যাম্পিয়ন স্পেন ও শিরোপা প্রত্যাশী ইটালির অংশগ্রহণে গতকাল রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে শেষ হলো এবারের ইউরোপীয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ। বিশ্বকাপের পরই ফুটবল দুনিয়ার দ্বিতীয় সর্বোচ্চ টুর্নামেন্ট ছিল এটি।
বাংলাদেশ সময় রাত পৌণে ১টায় শুরু হয় খেলাটি। মাছরাঙ্গা টেলিভিশন ও নিউস্পোর্টস ইউরো ২০১২’র ফাইনালটি সরাসরি সমপ্রচার করে। আয়োজক উয়েফা আশার মতে, বিশ্বজুড়ে ২৫ কোটি দর্শক টেলিভিশনে খেলাটি উপভোগ করে।
ইউক্রেনের রাজধানী কিয়েভ গতরাতে এ ফাইনালটির জন্য উত্সবের শহরে পরিণত হয়েছিল। বেশ কটি ইউরোপীয় দেশের তরফে ইউক্রেনের আভ্যন্তরীণ রাজনীতির কারণে দেশটিকে বয়কটের কথা বলা হলেও কয়েকটি দেশের সরকার প্রধান ও প্রধানমন্ত্রীরা এ খেলাটি দেখতে সেখানে গেছেন।
ইউরোপীয় ফুটবলের নিয়ামক সংস্থা উয়েফা সভাপতি মিশেল প্লাটিনি ইউরো ২০১২’র টিকেট বিক্রি ও দর্শক উপস্থিতিতে সন্তোষ ব্যক্ত করেছেন। তিনি বলেন,‘আমরা শতভাগ টিকেট বিক্রি করেছি। স্টেডিয়াম ৯৮% পূর্ণ ছিল।’
বিশ্ব ফুটবলের একসময়ের তারকা ফুটবলারটি এও জানান যে, দুই সহআয়োজক পোল্যান্ড ও ইউক্রেন ‘ব্যতিক্রমী টুর্নামেন্ট’ আয়োজন করেছে। তিনি শনিবার কিয়েভে এক সংবাদ সম্মেলনে এ মত দেন।
খেলাটি শুরুর প্রাক্কালে কিয়েভের অলিম্পিক স্টেডিয়ামে সংক্ষিপ্ত এক সমাপনী অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে বৃটিশ গায়ক এলটন জন ও সুপারগ্রুপ কুইন ইউক্রেনে মহামারি আকার নেয়া এইডস প্রসঙ্গে কনসার্ট করেন।
রাজধানী কিয়েভের শান্তি শৃংখলা বজায় রাখতে ৭৩০০’র বেশি পুলিশ ও ইউক্রেনের সিক্রেট সার্ভিসের সদস্যরা দায়িত্ব পালন করে। ইত্তেফাক
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং