উৎসবমুখর পরিবেশে মৌলভীবাজার জেলা সমিতির অভিষেক,মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
সালাহউদ্দিন আহমেদ, নিউইয়র্ক : উৎসবমুখর পরিবেশে অভিষিক্ত হলেন মৌলভীবাজার জেলা সমিতি ইউএসএ ইন্ক’র নবনির্বাচিত কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা মৌলভীবাজার জেলাকে একটি ঐতিহ্যবাহী জেলা হিসেবে আখ্যায়িত এবং প্রবাসী সকল মৌলভীবাজারবাসীর সম্মিলিত প্রচষ্টায় সংগঠনকে প্রবাসের আদর্শ সংগঠনে পরিণত করার উপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে আত্বত্যাগকারী হামিদুর রহমানসহ ৭জন বীর শ্রেষ্ট মৌলভীবাজারের। এশিয়ার সবচেয়ে বড় হাওরসহ ছয়টি হাওর রয়েছে এই মৌলভীবাজার জেলায়। যা নিয়ে মৌলভীবাজারবাসী গর্বিত।
সিটির এস্টোরিয়াস্থ ক্লাব সনমে গত ২৪ জুন সন্ধ্যায় আয়োজিত মৌলভীবাজার জেলা সমিতি ইউএসএ ইন্ক’র অভিষেক অনুষ্ঠানটি ছিলো কয়েক পর্বে বিভক্ত। যুক্তরাষ্ট্র সফররত লন্ডনের টাওয়ার হ্যামলেট সিটির নির্বাচিত মেয়র লুৎফর রহমান ও ডেপুটি মেয়র ওহিদুর রহমান আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন এবং মেয়র লুৎফর রহমান শুভেচ্ছা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি আজমল হোসেন খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটি ইন্্ক নিউইয়র্ক-এর সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি জন এন উদ্দিন, সাবেক সভাপতি কামাল আহমেদ, মৌলভীবাজার জেলা সমিতির উপদেষ্টা সৈয়দ বশারত আলী, আনসার আহমেদ চৌধুরী, আব্দুল মুসাব্বির, গিয়াস উদ্দিন ও শেখ মহররম উল্লাহ, বোর্ড অব কাউন্সিলের সমন্বয়কারী নজরুল হক, প্রধান নির্বাচন কমিশনার আব্দুস সোবহান, নির্বাচন কমিশনের সদস্য শাহাব উদ্দিন চৌধুরী এবং বাংলাদেশ সোসাইটির প্রচার ও গণসংযোগ সম্পাদক ও সমিতির নির্বাচন কমিশনের সদস্য সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, যুক্তরাষ্ট্র সফররত মৌলভীবাজার জেলা বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর সাধারণ সম্পাদক মামুনুর রশীদ হেলাল ও জুবায়ের আহমেদ।
এই পর্বের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি আজমল হোসেন খান। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন আব্দুস সোবহান ও সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ। এই পর্ব পরিচালনা করেন সংগঠনের বিদায়ী সাধারণ সম্পাদক মিনহাজ আহমেদ সাম্মু। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিলো সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহণ। প্রধান নির্বাচন কমিশনার আব্দুস সোবহান নতুন কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণের পর বিদায়ী সভাপতি আজমল হোসেন খান নবনির্বাচিত সভাপতি মিনহাজ আহমেদ সাম্মুর কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। এই পর্ব পরিচালনা করেন সংগঠনের বোর্ড অব কাউন্সিলের সমন্বয়কারী নজরুল হক। নতুন প্রজন্মের প্রমি ও ফিজি নতুন কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করে নেয়।
অনুষ্ঠানের তৃতীয় পর্বে ছিলো সংক্ষিপ্ত আলোচনা। নবনির্বাচিত সভাপতি মিনহাজ আহমেদ সাম্মুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই পর্বে জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি কামাল আহমেদ, জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা সমিতির কার্যকরী পরিষদ সদস্য আহমেদ জিলু প্রমুখ। এই পর্ব পরিচালনা করেন সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ কাইয়ুম। অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত মৌলভীবাজার জেলা সমিতি সকলের সহযোগিতায় আজ প্রতিষ্ঠিত ব্যতিক্রমী সামাজিক সংগঠনে পরিণত হয়েছে। সংগঠনের বোর্ড অব কাউন্সিল গঠন আর গঠনতন্ত্র সকলের প্রশংসা কুড়িয়েছে। বক্তারা বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে বছরের ১২ মাসই সংগঠনকে সচল রাখার আহ্বান জানিয়ে বলেন, প্রবাসীদের পাশাপাশি দেশের মানুষদের কল্যাণেও বিশেষ করে মানব কল্যাণে কর্মসূচী নিতে হবে। অনুষ্ঠানের চতুর্থ পর্বে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই পর্বে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী এন্ড্রু কিশোরসহ প্রবাসের বিশিষ্ট শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন। নিউইয়র্কসহ নিউজার্সী, কানেকটিকাট ও পেনসেলভেনিয়ার বিপুল সংখ্যক মৌলভীবাজারবাসী সপরিবারে অনুষ্ঠানটি উপভোগ করেন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests