স্থায়ী নাগরিকত্ব পেতে বৃটেনের ইতিহাস জানা বাধ্যতামূলক

ডেস্ক: বৃটেনে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে অভিবাসীদের একটি পরীক্ষায় অংশ নিতে হয়। এবার সেই পরীক্ষার প্রশ্নপত্রের ধরনে আনা হচ্ছে কিছু পরিবর্তন। প্রশ্নপত্রে এখন থেকে বৃটেনের ইতিহাস ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা বেশি প্রাধান্য পাবে। অর্থাৎ কোন অভিবাসী যদি বৃটেনের স্থায়ী নাগরিকত্ব পেতে চান, তাকে বৃটেনের ইতিহাস সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখতে হবে ও পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। ২০০৫ সালেই তৎকালীন লেবার পার্টি নেতৃত্বাধীন সরকার ৪৫ মিনিটের বাধ্যতামূলক এ পরীক্ষা পদ্ধতি চালু করে। পরীক্ষাটির নাম দেয়া হয় ‘লাইফ ইন দ্য ইউকে টেস্ট’। তবে ডেভিড ক্যামেরনের সরকার আরও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বিষয়টি।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








