Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

অপর্যাপ্ত ঘুম রোগ-প্রতিরোধ ক্ষমতা কমায়

অনলাইন ডেস্ক পঠিত: 144 বার

প্রকাশিত: July 2, 2012 | 9:10 AM

 ডেস্ক: অতিরিক্ত পরিশ্রম বা কাজের চাপ বেশি দিন স্থায়ী হলে তা মানুষের রোগ-প্রতিরোধের ক্ষমতাকে কমিয়ে দেয়। নেদারল্যান্ডস ও যুক্তরাজ্যের গবেষকরা নতুন গবেষণায় দেখেছেন, দীর্ঘদিন ধরে ঘুম কম হলে তা একইভাবে মানুষের রোগ-প্রতিরোধ ক্ষমতাকে আশঙ্কাজনক হারে কমাতে ভূমিকা রাখে। ‘স্লিপ’ জার্নালে এ গবেষণার ফল প্রকাশ করা হয়েছে। নেদারল্যান্ডসের ইরাসমাস এমসি ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার রটারড্যাম ও যুক্তরাজ্যের সারে ইউনিভার্সিটির হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্সেস অনুষদের গবেষকরা এক যৌথ গবেষণার পর এ তথ্য দিয়েছেন। গবেষকরা ১৫ জন পূর্ণবয়স্ক তরুণের রক্তে শ্বেত রক্তকণিকার তুলনামূলক মাত্রা পর্যবেক্ষণ করেন। ওই তরুণদের একটি দল স্বাভাবিক ঘুমে অভ্যস্ত। অপর দলটির তরুণরা ঘুমের সমস্যায় ভুগছেন। দেখা গেল, ঘুমের সমস্যায় আক্রান্ত তরুণদের শ্বেত রক্তকণিকায় এর নেতিবাচক প্রভাব পড়ছে। ফলে ওই তরুণদের দিনে বা রাতে স্বাভাবিক কাজ করার ক্ষমতা আশঙ্কাজনক হারে কমে গেছে। এদিকে এর আগে বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে, অপর্যাপ্ত ঘুমের সঙ্গে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্থূলরোগ সম্পর্কিত। তবে পর্যাপ্ত ঘুম মানুষের রোগ-প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিক রাখতে সহায়তা করে। নতুন এ গবেষণায় প্রথম দলটিকে টানা এক সপ্তাহ গড়ে ৮ ঘণ্টা ঘুমাতে অভ্যস্ত করা হয়। চা, কফি, অ্যালকোহল বা ওষুধ সেবন সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়। এতে দেখা যায়, তাদের রক্তে শ্বেতকণিকার মাত্রা স্বাভাবিক রয়েছে। অন্যদিকে দ্বিতীয় দলটিকে টানা ২৯ ঘণ্টা জাগিয়ে রাখার পর দেখা যায়, তাদের রক্তের শ্বেতকণিকার মাত্রা অস্বাভাবিক হারে কমে আসছে। তারা রোগ-প্রতিরোধ ক্ষমতা ক্রমেই হারিয়ে দুর্বল হয়ে পড়ে। আর তাই গবেষকদের পরামর্শ, প্রতিদিন নিয়মিত ৮ ঘণ্টা ঘুম মানুষকে কর্মক্ষম ও প্রফুল্ল রাখতে সহায়তা করে। মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV