Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

ফ্রান্সে আগামী ইউরো কাপে খেলবে ২৪টি দল

অনলাইন ডেস্ক পঠিত: 131 বার

প্রকাশিত: July 2, 2012 | 11:21 AM

শেষ হয়ে গেল এবারের ইউরো কাপের আসর। শক্তিশালী দলের হাতেই উঠেছে এবারের শিরোপা। এবারের আসরের আমেজ শেষ হতে না না হতেই শুরু হয়ে গেছে আগামী ইউরো কাপের আলোচনা। পরবর্তী আসরের চেহারা হবে এবারের চেয়ে কিছুটা ভিন্ন। ২০১৬ সালের ইউরো কাপের আসর বসতে যাচ্ছে ইউরোপের ফুটবল সংস্থা উয়েফার প্রধান মিশেল প্লাতিনির দেশে। মানে ফ্রান্সে। এতদিন ধরে ১৬টি দল ইউরো কাপের চূড়ান্ত আসরে খেলত। ফ্রান্সের ইউরো কাপে দলের সংখ্যা হবে মোট ২৪টি। ইউরোপের মোট ৫৩টি ফুটবল ফেডারেশন রয়েছে। অর্থাত্ তার প্রায় অর্ধেক দলই সুযোগ পাবে আগামী আসরে। এ কারণে পরবর্তী আসরের আকারও যেমন বাড়বে, তেমনি বাজেটও হবে অনেক বেশি। তবে উয়েফার এই সিদ্ধান্ত নিয়ে ফুটবল বোদ্ধাদের আপত্তিও শোনা যাচ্ছে। এতগুলো দল যদি ইউরো কাপে খেলে, তাহলে আসরের মান নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে তাদের ধারণা। ইউরো কাপে গোটা ইউরোপ মহাদেশের সেরা দলগুলোই খেলে থাকে। দলের সংখ্যা বাড়ালে কোয়ার্টার ফাইনালে ওঠার তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়তো আর দেখা যাবে না।
প্রতি টুর্নামেন্টে গ্রুপ অব ডেথ বলে একটি গ্রুপ থাকে। দেখা যায় এর খড়গে পড়ে বড় কোনো দল কিংবা স্বাগতিক দেশটিকেই শুরুতেই বিদায় নিতে হয়। ১৬টি দলের জায়গায় ২৪টি দল এলে সেই নাটকীয়তা থেকে বঞ্চিত হতে পারে ইউরো কাপ—এমনটিও শোনা যাচ্ছে। এছাড়া এখন চারটি গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে আটটি দল সুযোগ পায়। ২৪টি দলের ছয়টি গ্রুপ থেকে আটটি দলকে কীভাবে বাছাই করা হবে—সেটিও একটি প্রশ্ন। তবে উয়েফা প্রধান মিশেল প্লাতিনি এ আশঙ্কাকে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, আমি যখন বিশ্বকাপে খেলেছি, তখন দল ২৪টিই ছিল। অর্থাত্ ছয় গ্রুপ নিয়ে কীভাবে টুর্নামেন্ট চলে, তা যে তিনি জানেন—সেটিই বলতে চাইলেন ফরাসি এ কিংবদন্তী ফুটবলার।
এদিকে ফ্রান্সের আসরে শুরুতে মোট ১১টি স্টেডিয়ামের কথা শোনা গেলেও পরে ১০টি স্টেডিয়াম ঠিক করা হয়। তবে এর মধ্যেও তিনটি স্টেডিয়াম ২০১৬ সালের মধ্যে প্রসু্তত হতে পারবে কিনা, সেটি নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তবে প্লাতিনি বলছেন, আট-নয়টি স্টেডিয়াম হলেই ইউরো কাপ হয়ে যাবে।আমার দেশ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV