শ্বাস-প্রশ্বাস নেয়া ছাড়াই রোগী বাঁচবে : মার্কিন গবেষকদের নতুন পদ্ধতি উদ্ভাবন

শ্বাস-প্রশ্বাস নেয়া ছাড়াই রোগীকে বাঁচিয়ে রাখার নতুন এক পদ্ধতি উদ্ভাবন করেছেন মার্কিন গবেষকরা। নতুন এ পদ্ধতিতে রোগীকে অক্সিজেন মাস্ক দেয়ার পরিবর্তে সরাসরি তার রক্তে অক্সিজেন ইনজেকশন দেয়া হয়। এর মাধ্যমে রক্তে অক্সিজেনের স্বাভাবিক প্রবাহ চালু রেখে হৃদপিণ্ড ও মস্তিষ্কের রক্তক্ষরণে আক্রান্ত সঙ্কটাপন্ন রোগীদের চিকিত্সা সম্ভব।
যুক্তরাষ্ট্রের বোস্টন চিলড্রেন হাসপাতালের চিকিত্সকরা ছোট আকারের এই অক্সিজেন ইনজেকশন তৈরি করেছেন। গবেষকদের দাবি, এ ইনজেকশনের মাধ্যমে অক্সিজেন সরাসরি রক্তে মিশে যায়। ফলে রোগী শ্বাস নিতে না পারলেও তার রক্তে অক্সিজেনের প্রবাহ চলতে থাকে। রক্তে অক্সিজেনের ঘাটতি থাকলেও এ ইনজেকশন দেয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই অক্সিজেনের মাত্রা স্বাভাবিক হয়ে যায়।
সায়েন্স ট্রান্সসেশনাল মেডিসিন সাময়িকীতে প্রকাশিত গবেষণাপত্রে গবেষক জন খেয়ার জানিয়েছেন, এই ইনজেকশনটি এরই মধ্যে প্রাণীদেহে প্রয়োগ করে সফল হয়েছেন তারা। ১৫ মিনিট পর্যন্ত শ্বাস নিতে না পারলেও প্রাণীরা এই ইনজেকশনের সাহায্যে বেঁচে ছিল।
গবেষকরা আরও জানান, ১৯৯০ সালের দিকে রক্তে সরাসরি অক্সিজেন দেয়ার এই ধরনের পদক্ষেপ নেয়া হয়েছিল। কিন্তু পরে রক্তে গ্যাসের মাত্রা বেড়ে যাওয়ার ফলে এই পদ্ধতি বাতিল করা হয়। তবে বর্তমানে গবেষকদের দাবি, আগের সমস্যা কাটিয়ে এই ইনজেকশন এখন মানুষের জীবন বাঁচাতে কার্যকর ভূমিকা রাখবে। সূত্র : ওয়েবসাইট/আমার দেশ

সর্বশেষ সংবাদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং