Monday, 9 March 2026 |
শিরোনাম
New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

গানে গানে প্রবাসীদের আহবান জানালেন বাংলাদেশের আর্তমানবতার পাশে দাঁড়াতে: নিউইয়র্কে বেবী নাজনীন

অনলাইন ডেস্ক পঠিত: 195 বার

প্রকাশিত: July 3, 2012 | 12:08 PM

এনা, নিউইয়র্ক, :নিউইয়র্কে কুলাউড়া স্পোর্টস ক্লাবের অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে বাংলাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পী বেবী নাজনীন সমবেত প্রবাসীদের উদ্বুদ্ধ করলেন বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটবাসীর পাশে দাঁড়ানোর জন্য। বেবী নাজনীন বললেন, এখন বড় দু:সময় চলছে বাংলাদেশের বন্যা পীরিত এলাকায়। তাদের জন্যে প্রবাসীদের অবশ্যই কিছু করতে হবে। একইসাথে তিনি বাংলাদেশের দু:স্থ খেলোয়ারদের জন্যেও ট্রাস্ট ফান্ড গঠনের তাগিদ দেন। কন্ঠশিল্পী বেবী নাজনীনের উদাত্ত এ আহবানে অভিভুত সকলে। ১ জুলাই রাতে নিউইয়র্ক সিটির এস্টোরিয়ায় ক্লাব সনমের মিলনায়তনে এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন

 নিউইয়র্কের বিশিষ্ট সমাজকর্মী আকতার হোসেন বাদল, তথ্য প্রযুক্তি সেক্টরে বাংলাদেশী যুব সমাজকে পুনর্বাসনে আনন্য ভূমিকা পালনরত ‘পিপল এন টেক’র প্রধান আবু হানিপ, বাংলাদেশের সাবেক জাতীয় ক্রীড়াবিদ সাইদুুর রহমান ডন, বিমল চন্দ্র দরফদার, ঠিকানার সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি জন উদ্দিন, সাবেক সভাপতি এম এ কাইয়ুম, বদরুন্নাহার খান মিতা এবং কামাল আহমেদ, বাংলাদেশ সোসাইটির সেক্রেটারী আতাউর রহমান সেলিম, হোস্ট সংগঠনের সভাপতি আলতাফ হোসেন, সেক্রেটারী কয়সর রশীদ, উপদেষ্টা সিরাজউদ্দিন সোহাগ, নেপথ্য সংগঠক জাবেদ খসরু প্রমুখ।

সকল বক্তাই সুদূর এ প্রবাসে বাংলাদেশী ক্রীড়াঙ্গনকে সজীব রাখার সংকল্প ব্যক্ত করেন এবং যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী প্রজন্মকে বাঙালি সংস্কৃতির সাথে জড়িয়ে রাখার লক্ষ্যে ক্রীড়া সংগঠনের পৃষ্ঠপোষকতা প্রদানের অঙ্গিকার করেন। তবে সবকিছু ছাপিয়ে বাংলাদেশের আর্তমানবতার জন্যে কিছু করার বেবী নাজনীনের আহবান সকলকে দারুনভাবে উজ্জীবিত করেছে। বিশেষ করে অনুষ্ঠানে অংশ নেয়া মহিলাদের মধ্যে তা বিরাট প্রভাব ফেলেছে।

ট্যাগ:
Situs Streaming JAV