মালয়েশিয়ায় আগুনে পুড়ে পাঁচ বাংলাদেশীর মৃত্যু

ডেস্ক : মালয়েশিয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে পুড়ে সোমবার রাতে পাঁচজন বাংলাদেশীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মালয়েশিয়ার ইংরেজি দৈনিক স্টার অনলাইন নিহতদের নাম প্রকাশ করেছে। এরা হলেন, সৌরভ বাবু, রুমন, আবদুল্লাহ আল ফরহাদ, মোহাম্মদ বশীর ও তার ভাই মোহাম্মদ ফারুক।
খবরে বলা হয়েছে, মালয়েশিয়ার সেলানগর রাজ্যের তামান পুচং পারদানা এলাকার দোতলা একটি ভবনে সাত বাংলাদেশি থাকতেন। রাত তিনটার দিকে সেখানে দুর্ঘটনা ঘটে। সেলানগর ফায়ার সার্ভিসের প্রধান মোহাম্মদ সানি হারউল বলেছেন, দোতলা ওই বাড়িতে সাত বাংলাদেশি থাকতেন। আগুন লেগে গেলে দুজন বের হতে পারলেও অন্যরা সেখানেই মারা যান। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মন্টু কুমার বিশ্বাস জানিয়েছেন, তারাও এই হতাহতের খবর পেয়েছেন।মানবজমিন

সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল