Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

উত্তর আমেরিকায় ৪ জুলাই শবে বরাত, ২০ জুলাই রমজান শুরু এবং ১৯ আগস্ট ঈদ-উল-ফিতর

অনলাইন ডেস্ক পঠিত: 106 বার

প্রকাশিত: July 3, 2012 | 4:37 PM

ইউএসএ নিউজ অনলাইন, নিউইয়র্ক : চন্দ্রবর্ষের গণনা অনুযায়ী আগামী ২০ জুলাই উত্তর আমেরিকার মুসলমানরা পবিত্র রমজান মাসকে স্বাগত জানাবে। ৪ জুলাই পালিত হবে পবিত্র শবে বরাত। অন ইসলাম ডট নেটে প্রকাশিত এক বিবৃতিতে উত্তর আমেরিকার ফিকহ্ কাউন্সিল (এফসিএনএ) জানায়, রমযানের প্রথম দিনটি হবে শুক্রবার, ইনশাল্লাহ।
এফসিএনএ’র বিবৃতির উদ্ধৃতি দিয়ে উত্তর আমেরিকার আমব্রেলা ইসলামিক সোসাইটি (আইএসএনএ) জানায়, জ্যোতির্বিজ্ঞানের গণনা মতে পবিত্র মক্কা নগরীতে আগামী ১৯ জুলাই রমযানের নতুন চাঁদ ওঠবে। বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে প্রথম তারাবির নামাজ অনুষ্ঠিত হবে।
রমজান মাসে প্রাপ্তবয়স্ক মুসলমানরা, অসুস্থ ও মুসাফির ব্যক্তি ছাড়া, সূর্যোদয় থেকে সূর্যান্ত পর্যন্ত পানাহার, ধূমপান ও সহবাস থেকে বিরত থাকে। পবিত্র এই মাসে মুসলমানরা প্রার্থনা, আত্মসংযম ও ভালো কাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভে তাদের সময়কে উৎসর্গ করেন। প্রথানুসারে মুসলমানরা রমজান মাসে দিনের একটি অংশ ব্যয় করে পবিত্র কুরআন পাঠ করে। অনেকেই রমজানের শেষ দশদিন মসজিদে ইতেকাফ পালন করে থাকেন।
বিবৃতিতে বলা হয়, আগামী ১৮ আগস্ট শনিবার রমযান মাসের শেষ দিন হবে। অতএব ১৯ আগস্ট রোববার শাওয়াল মাসের প্রথম দিন ঈদ-উল-ফিতর অনুষ্ঠিত হবে। রমজান ও শাওয়ালসহ চন্দ্র মাসের শুরু নির্ণয়ের জন্য জ্যোতির্বিদ্যা বিষয়ক গণনাকে একটি গ্রহণযোগ্য পদ্ধতি হিসেবে এফসিএনএ ও আইএসএনএ উভয়ই স্বীকৃতি দিয়েছে।
মুসলিম দেশগুলোতে রমজানের প্রথমদিন ও চাঁদ দেখা সবসময় একটি বিতর্কিত বিষয়। এমনকি মুসলিম পন্ডিতরাও এ বিষয়ে বিভক্ত। একদল মুসলিম পন্ডিতের মতে, অন্যান্য অঞ্চল ও দেশের একই চাঁদ দেখা অনুসরণ করতে হয়। এই দেশগুলোর রাতের একটি অংশে চাঁদ দেখা গেলেই অন্যান্যরা তা অনুসরণ করবে। অপর একটি দল মনে করে, বিশ্বের সকল মুসলমানদের উচিত সৌদি আরবের চন্দ্র বর্ষপঞ্জিকা অনুসরণ করা।
উপরোক্ত উভয় দৃষ্টিভঙ্গি সত্ত্বেও তৃতীয় একটি দল মনে করেন, চাঁদ দেখা নির্ধারণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ নতুন চাঁদ দেখার বিষয়টি ঘোষণা করবে এবং সকল মুসলিম দেশ এটি মেনে চলবে। এ বিষয়টি সাধারণত মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ছড়ায়, বিশেষ করে পশ্চিমাঞ্চলে। ঈদুল ফিতর উদযাপনের মধ্যদিয়ে মুসলমানদের পবিত্র রমযান মাস সমাপ্ত হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV