Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউজার্সি আওয়ামীলীগের কাউন্সিলে হাতাহাতি আর হট্টগোলে সম্মেলন ভন্ডুল

অনলাইন ডেস্ক পঠিত: 93 বার

প্রকাশিত: July 4, 2012 | 1:53 AM

বাংলা প্রেস, নিউজার্সি থেকে:  তুমুল হট্টগোল আর হাতাহাতির ফলে নিউজার্সি আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ভন্ডুল হয়েছে। গত রোববার গভীর রাতে নিউজার্সির পেটারসনে আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।   

গত ১ জুলাই পেটারসনের সেন্ট মেরী চার্চের হলে সন্ধ্যা ৯টা থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সা. সম্পাদক সাজ্জাদুর
NJ_AL_Council_0___SaKiL___3
 রহমান সাজ্জাদের পরিচালনায় নিউজার্সি আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনের কাজ সুষ্ঠভাবে চলে আসছিল। শেষ মুহুর্তে এসে নিউজার্সি আওয়ামী লীগের সভাপতি পদে ৩ জন যথাক্রমে আব্দুল মালিক চুন্নু, আব্দুল মোক্তাদির তোফায়েল ও ইসহাক মিয়া প্রার্থী হয়।
NJ_AL_Council_0___SaKiL___2
একইভাবে সাধারন সম্পাদক পদে ৩ জন যথাক্রমে টিপু সুলতান, মোহাম্মদ শাহজাহান ও শামীম আহমেদ পার্থী হয়ে গেলে সহজ উপায়ে কমিটি গঠনের কাজ জটিল হয়ে পড়ে। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের কর্মকর্তাগন উভয় পদের ৬ জনকে পৃথক পৃথক ভাবে আলোচনা করে একটি চুড়ান্ত সিদ্ধান্তে আসার পরামর্শ দেন।
NJ_AL_Council_0___SaKiL___6

সভাপতি ও সা. সম্পাদক পদের সকলেই পৃথক আলোচনায় বসে কোন সিদ্ধান্তে আসতে না পেরে তারা একটি গণতান্ত্রিক পদ্ধতিতে কমিটি গঠনের জন্য যুক্তরাষ্ট্র আওমীলীগ কর্মকর্তাদের অনুরোধ করেন। কর্মকর্তারা চুড়ান্ত সিদ্ধান্তে উপনিত হওয়ার আগেই যুক্তরাষ্ট্র আওমীলীগের সা.সম্পাদক তাদেরকে  সাত দিন সময় দেন একটি সিদ্ধান্তে আসার জন্য। একথা বলার সাথে সাথেই উপস্থিত কিছু লোকজন উত্তেজিত হয়ে উঠেন এবং তারা বলেন আর কোন বিলম্ব নয় আজকেই কমিটি গঠনের সিদ্ধান্ত দিতে হবে। বিভিন্ন সমর্থকদের মধ্যে বাক-বিতন্ডার ঘটনা ঘটে।  
এক পর্যায়ে হাতাহাতিতে রুপ নিলে কমিটি গঠন স্থগিত করা হয়। উপস্থিত অনেকেই যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ কর্মকর্তাদের উপর ক্ষিপ্ত হয়ে উঠেন। কর্মকর্তারা প্রাণের ভয়ে ঘটনাস্থল থেকে দ্রুত সরিয়ে পড়েন। পেটারসন পুলিশের উপস্থিতির আগেই পরিস্থিতি শান্ত হয় এবং পুলিশ ঘটনা শুনেই গন্তব্যে ফিরে যান।

NJ_AL_Council_0___SaKiL___1

কাউন্সিলের ফাঁকে ফাঁকে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান পরিবেশন করেন কানেকটিকাট থেকে আগত অতিথি ও জনপ্রিয় সমকালীন সঙ্গীতশিল্পী কৌশলী ইমা। উক্ত কাউন্সিল অধিবেশনে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি ড. সিদ্দিকুর রহমান, আক্তার হোসেন, সৈয়দ বসারত আলী, আব্দুস সামাদ আজাদ, নাজমুল ইসলাম, সামসুদ্দিন আজাদ, ফারুক আহমেদ, আব্দুল হাসিব মামুন, হাজী এনাম দুলাল, দেওয়ান বজলু, মিসবাহ আহমেদ ও আজিজুল ইসলাম চৌধুরী খোকন প্রমুখ।

NJ_AL_Council_0___SaKiL___11

অধিবেশনে বক্তব্য প্রদান করেন যথাক্রমে- আনোয়ারুল হক চৌধুরী, কামরুল ইসলাম, শাহজাহান শাহ, হাবিবুর রহমান, বিশ্বজিৎ  দে বাবলু, শামীম আহমেদ, আব্দুল ওয়াদুদ, দেওয়ান হোসেন হেলাল, আব্দুল মালিক চুন্নু, ফয়সল আহমেদ, খন্দকার মতিউর রহমান, জাবেদ খাঁন, নুর মোহাম্মদ, টিপু সুলতান, আব্দুল মোক্তাদির তোফায়েল,ইসহাক মিয়া, আজমল আলী, মোশারফ আলম, মতিউর রহমান, আহমেদ আলী, লালা মিয়া, শাহ গিয়াস উদ্দিন,সামসুল আলম খাঁন, একে মজুমদার, নেছারুল হক চৌধুরী বোস্তান, আফসার উদ্দিন জন, সেলিম আহমেদ প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV