জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের শয্যাপাশে ভাই মুহাম্মদ জাফর ইকবাল,শারীরিক অবস্থা অপরিবর্তিত

জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত এই লেখক বর্তমানে নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার হুমায়ূন আহমেদকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন তার ভাই জনপ্রিয় লেখক অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল, যুক্তরাষ্ট্র সফররত প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ও অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জামান।
হুমায়ূন আহমেদের শারীরিক অবস্থার অবনতির খবরে যুক্তরাষ্ট্র ছুটে এসেছেন মুহাম্মদ জাফর ইকবাল। সন্তানের বর্তমান অবস্থায় তাদের মা আয়েশা ফয়েজের নির্ঘুম রাত কাটছে। মাকে প্রকৃত অবস্থা জানাতেই জাফর ইকবাল যুক্তরাষ্ট্র এসেছেন বলে জানা গেছে। মঙ্গলবার তিনি হুমায়ূন আহমেদের শয্যাপাশে দীর্ঘ সময় অতিবাহিত করেন। এসময় তার সঙ্গে স্ত্রী ইয়াসমিন হকও ছিলেন।
এর আগে যুক্তরাষ্ট্র সফররত প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ও অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জামান হুমায়ূন আহমেদকে দেখতে বেলভিউ হাসপাতালে যান। এসময় তারা পরিবারের সদস্যদের কাছে হুমায়ূন আহমেদের চিকিত্সার খোঁজখবর নেন। জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের প্রতিনিধি এ কে আব্দুল মোমেন এসময় তাদের সঙ্গে ছিলেন। উল্লেখ্য, হুমায়ূন আহমেদ নিউইয়র্কে জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনের ঊর্ধ্বতন উপদেষ্টা।
এদিকে চিকিত্সকের উদ্ধৃতি দিয়ে পরিবারের সদস্যরা জানিয়েছেন, সংশ্লিষ্ট চিকিত্সকেরা হুমায়ূন আহমেদের শারীরিক অবস্থার নিয়মিত খোঁজ নিচ্ছেন। বর্তমানে তার লিভার ও কিডনি ভালোভাবে কাজ করছে। ফুসফুসে পানি জমে যাওয়ায় শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখতে মঙ্গলবার সকাল থেকে হুমায়ূন আহমেদকে বিকল্প সাপোর্ট দেয়া হচ্ছে। তবে বৃহদান্ত্রের (কোলন) সংক্রমণ এখনো কমেনি।
হুমায়ূন আহমেদের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।বিশেষপ্রতিনিধি,ইত্তেফাক
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং