ফিলিস্তিনের প্রয়াত প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতকে বিষ প্রয়োগে হত্যার চাঞ্চল্যকর তথ্য

ডেস্ক: ৯ মাসের তদন্তের পর দেখা গেছে, ফিলিস্তিনের প্রয়াত প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতকে পোলোনিয়াম বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। ২০০৪ সালে তার মৃত্যুর পরই সন্দেহ জোরদার হয়। তারপর সুইজারল্যান্ডে পরিচালিত নতুন এক গবেষণায় চাঞ্চল্যকর এ তথ্য বেরিয়ে এসেছে। অনলাইন আল-জাজিরা’র এক রিপোর্টেও গবেষণার ফল প্রকাশ করা হয়। ইয়াসির আরাফাত মারা যাওয়ার ৮ বছর পরও প্রকৃতপক্ষে কিভাবে ফিলিস্তিনের এই মহান নেতা মারা গেছেন তা ছিল রহস্যে ঢাকা। কেউ এ বিষয়ে সঠিক কোন তথ্য দিতে পারেননি। কখনও শোনা গেছে তিনি ক্যান্সারে মারা গেছেন। কখনও শোনা গেছে, লিভার সিরোসিসে মারা গেছেন। কখনও গুজব রটেছে তিনি ছিলেন এইচআইভি’তে আক্রান্ত। কিন্তু ৯ মাসের তদন্তের পর যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে তাতে দেখা গেছে, ওইসব গুজবের বা কানকথার কোনটিই সঠিক নয়। ২০০৪ সালের ১২ই অক্টোবরে হঠাৎ অসুস্থ হওয়ার পূর্ব পর্যন্ত তিনি ছিলেন সুস্থ। প্যারিসের সামরিক হাসপাতালে মৃত্যুর পর সেখানকার কর্তৃপক্ষ প্রয়াত প্রেসিডেন্টের ব্যবহার্য পোশাক তার স্ত্রী সুহার কাছে হস্তান্তর করেন। এ তথ্য দিয়ে ইনস্টিটিউট অব রেডিয়েশন ফিজিক্স অ্যাট ইউনিভার্সিটি অব লাওসানের প্রধান ফ্রাঁসোয়া বোকাড বলেন, ইয়াসির আরাফাতের ব্যবহৃত জিনিসপত্রের নমুনা থেকে বিষাক্ত পোলোনিয়ামের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এদিকে প্রয়াত প্রেসিডেন্টের স্ত্রী তার স্বামীর দেহাবশেষ কবর থেকে তুলে পুনরায় পরীক্ষার দাবি জানিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। কয়েক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরণ করেছিলেন ইয়াসির আরাফাত। ফিলিস্তিনের কর্মকর্তারা বলেছিলেন, ইসরাইল জনপ্রিয় এ ফিলিস্তিনি নেতাকে বিষপ্রয়োগে হত্যা করেছে। তবে ২০০৫ সালে এক তদন্তে বিষ প্রয়োগে হত্যার বিষয়টি প্রত্যাখ্যান করা হয়েছিল। সে রিপোর্টটিকে সন্দেহজনক মনে করেছিলেন অনেকেই। এখন ইয়াসির আরাফাতের স্ত্রী তার মৃতদেহের পরীক্ষা দাবি করেছেন। মানবজমিন
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests