Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

রিপাবলিকানদের তোপে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনি

অনলাইন ডেস্ক পঠিত: 136 বার

প্রকাশিত: July 7, 2012 | 10:44 AM

 ডেস্ক : নির্বাচনী প্রচার নিয়ে আগের মতো সচল নন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনি। সম্প্রতি তার নিজ দলের সদস্যদের তোপের মুখে পড়েছেন তিনি। রিপাবলিকানরা দাবি করেছেন, তিনি হেলাফেলা করছেন। শুরুতে নির্বাচনী অভিযান বেশ দৃঢ় থাকলেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে একটু ঢিলেঢালাভাব লক্ষ্য করা গেছে। বিশেষ করে স্বাস্থ্যসেবা বিষয়ক বিল ও অভিবাসী আইন নিয়ে রমনি একটু পিছিয়ে গেছেন। খবর রয়টার্স, ওয়াশিংটন পোস্টের। ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয়তে বলা হয়, রমনি ভাবছেন ওবামার অর্থনৈতিক ব্যর্থতা তুলে ধরেই খুব সহজে হোয়াইট হাউসের তীরে তরী ভেড়াতে পারবেন। সার্বিক পরিস্থিতি তা বলছে না। ওবামার কী সব ব্যর্থতা রয়েছে মার্কিনিরা ইতিমধ্যে তা জেনে গিয়েছে। তবে রমনি এখন পর্যন্ত প্রমাণ সহকারে বলতে পারেননি, কেন ওবামার সব কাজই ব্যর্থ আর কেনই বা রমনির পরিকল্পনা তার থেকে ভালো হতে পারে।
সম্প্রতি এক সপ্তাহের জন্য ছুটি কাটিয়েছেন রমনি। সে সময়টা একেবারেই লোকচক্ষুর আড়ালে ছিলেন তিনি। এ এক সপ্তাহের ছুটিই তার বিশাল বিপর্যয় ডেকে আনতে পারে বলে মনে করছে ওয়াল স্ট্রিট জার্নাল। নভেম্বরের নির্বাচনে জিততে হলে রমনিকে ২৭০টি ভোট পেতে হবে। সে জন্যই বা তিনি কী করছেন। শুরু থেকেই তিনি ওবামার অভিবাসন আইন, স্বাস্থ্যনীতি ও অর্থনৈতিক ব্যর্থতার কঠোর সমালোচনা করে আসছেন। একবারও তিনি বলেননি, তিনি নিজে কী করে এ সংকটগুলোর সমাধান করবেন। বরং ওবামা নিজেই এ সংকটগুলো থেকে উত্তরণের আরও উন্নত কিছু পরিকল্পনা দিচ্ছেন।
সম্পাদকীয়তে দাবি করা হয়েছে, সুবর্ণ সুযোগ হারাচ্ছেন রমনি। ওবামার যে সব দুর্বলতার ক্ষেত্রে রমনি সুযোগ নিতে পারতেন সে সব বিষয়ে তিনি কোনো গুরুত্বই দিচ্ছেন না। একই অভিযোগ রিপাবলিকানদের। নির্বাচনী প্রচার নিয়ে গা বাঁচিয়ে চলছেন রমনি। তারা আরও দাবি করছেন, রমনির যে কোনো ভুল পদক্ষেপ ওবামাকে বিশাল সুযোগ করে দেবে। এদিকে রমনির বিরুদ্ধে ওবামা শিবিরের সমালোচনাও থেমে নেই। রমনির পারিপাশর্ি্বক অবস্থা নিয়েও শক্ত সমালোচনা করতে ছাড়ছে না তারা। সমকাল
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV