Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

বিখ্যাত পদার্থবিদ হকিংয়ের মস্তিষ্কতরঙ্গ বাক্যে পরিণত করার কাজ শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 60 বার

প্রকাশিত: July 8, 2012 | 7:52 AM

স্টিফেন হকিংস্টিফেন হকিং 
 বিখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিংয়ের মস্তিষ্কতরঙ্গের গতিবিধির বিস্তারিত বিবরণ প্রকাশের উদ্যোগ নিয়েছেন মার্কিন বিজ্ঞানী ফিলিপ লো। তিনি মনে করেন, হকিংয়ের মস্তিষ্কতরঙ্গ শব্দতরঙ্গে পরিণত করা গেলে তাঁর যোগাযোগ-সামর্থ্য রক্ষা করা যাবে।
স্নায়ুতন্ত্রের জটিল রোগে আক্রান্ত হকিং বর্তমানে মুখের মাংসপেশির নড়াচড়া যান্ত্রিক উপায়ে রূপান্তরের মাধ্যমে যোগাযোগ করে থাকেন। বিকল্প উপায় হিসেবে তিনি মস্তিষ্কের বার্তা লিখে প্রকাশ করতে পারবেন বলে ফিলিপ লো আশাবাদী। তিনি বলেন, নতুন পদ্ধতি উদ্ভাবন হলে হকিংয়ের যোগাযোগপ্রক্রিয়া ব্যাহত হওয়ার ঝুঁকি থাকবে না।
বিশ্বখ্যাত প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল ওই বিকল্প পদ্ধতি উদ্ভাবনের লক্ষ্যে কাজ করে চলেছে। হকিংয়ের মোটর নিউরন রোগ ধরা পড়ে ১৯৬৩ সালে। তিনি গত শতকের আশির দশকে একটি আঙুল ব্যবহার করে কম্পিউটারের সাহায্যে বাক্য লিখতে সক্ষম ছিলেন। পরে তাঁর অবস্থার অবনতি হয় এবং তিনি যোগাযোগের জন্য ভিন্ন উপায় ব্যবহার শুরু করেন। এ পদ্ধতিতে তাঁর ডান গালের মাংসপেশি চশমায় সংযুক্ত ইনফ্রারেড সেন্সর ব্যবহূত হয়। শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের সাহায্যে যোগাযোগের সামর্থ্য হকিং সম্পূর্ণ হারিয়ে ফেলতে পারেন বলে আশঙ্কা রয়েছে। মস্তিষ্ক স্ক্যান করার জন্য তিনি ২০১১ সালে ফিলিপ লোকে অনুমতি দেন। একজন মুখপাত্র বলেন, অন্যদের সঙ্গে যোগাযোগের জন্য তাঁর সহায়তায় নতুন প্রযুক্তির ব্যবহারসংক্রান্ত গবেষণার ব্যাপারে হকিং সব সময় আগ্রহী। বিবিসি।প্রথম আলো
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV